somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরার আগে শুভ কাজটা সেরেই ফেলবো!! (রম্য)

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০০ সালের ঘটনা। ৫ই মে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এমন একটা গুজব রটেছিলো তখন। তখন ফেসবুক ছিলো না, মানুষের মুখে মুখেই খবর রটে যেত। আমাদের পাশের গ্রামের এক লোক এই খবর শুনে তার বাড়ির গরু, ছাগল সহ আবাদী জমিও বিক্রি করে দিয়ে পছন্দের সব খাবার কিনে নিয়ে আসলো। “মরবোই যখন খেয়েই মরি” এমন একটা অবস্থা। মরার আগে নিজের সম্পদ ভোগ করে যেতে চেয়েছিলো। কিন্তু দুর্ভাগ্যবশত, ২০০০ সালে ৫ মে পার হয়ে ১৬ সালের মে মাস চলে আসলো, কিন্তু পৃথিবী আর ধ্বংস হল না। বাকিটুকু ইতিহাস।

ফেসবুকে সেদিন একটা পোস্ট দেখলাম, “২৫ তারিখের পর কোন অবিবাহিত মেয়ে বেঁচে থাকতে পারবে না।" এটা দেখার পর একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম এই ভেবে যে, "তাহলে কি আমার শেষ পর্যন্ত বিবাহিত নারীর সাথেই সংসার করতে হবে??" হঠাৎই একটা চিন্তা মাথায় আসলো, "আরে! আমি চাইলেই তো অবিবাহিত মেয়েদের বাঁচাতে পারি। এই তো সুযোগ এসেছে "মানুষ মানুষের জন্য'' প্রবাদের সার্থকতা প্রমাণ করার। "জান বাঁচানো ফরজ' বলে একটা কথা তো প্রচলিত আছেই। সবাইকে না হোক, অন্তত ২০/২৫ জনকে তো বাঁচাতে পারবো।"
যেই ভাবা সেই কাজ। সাক্ষী, কাজী সাহেব আর পাঞ্জাবী জোগাড় করে যখন "জীবন বাঁচানোর" অভিযানের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনই ফেসবুকে আরেকটা পোস্ট দেখে চোখ আটকে গেল। "যে কোন সময় ঢাকায় বড় ভূমিকম্প হয়ে ২৭০০০ বিল্ডিং মাটির সাথে মিশে যাবে"- এটা দেখার পর আমার বাড়া ভাতে ছাই পড়লো মনে হল। নিজেই যেহেতু বাঁচতে পারবো না, তাহলে অন্যকে বাঁচিয়ে কী লাভ। তবে নিউজটা পড়ে বিশ্বাস করবো কী করবো না এটা নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। যেই দেশের আবহাওয়াবিদরা 'কখন বৃষ্টি হবে' এটাই ঠিকমত প্রেডিক্ট করতে পারে না, তারা ভূমিকম্পের কথা কিভাবে সিওরীটি দেয়!!!

তবুও, সাবধানের মাইর নাই। শুভ কাজটা সেরেই ফেলা উচিত।

যাক সে কথা, আমি শুধু ওনলাইন সাংবাদিকদের বলতে চাই, "আপনারা এইসব নিউজ করার আগে, আমাদের গুলি করে মেরে ফেলেন। ভয়ে ভয়ে বেঁচে থাকার চেয়ে একবারে মরে যাওয়া অনেক ভালো। আর তাছাড়া, পরীক্ষার্থীরা ভুমিপম্পের ভয়ে রাতে ঠিকমত পড়াশোনা করতে পারে না। "অর্থনীতি" পরীক্ষার আগে তারা "ভূমিকম্প থেকে বাঁচার ১০১ টি উপায়" বই নিয়ে রাত পার করে দেয়। সেই সাথে নব বিবাহিত দম্পত্তির কথাও চিন্তা করুন। কখন দৌড়ে বাসা থেকে বের হতে হবে- এই চিন্তায় ঠিক মত রোমান্টিক আলাপটাও করতে পারে না। নিউজ যদি করতেই হয়, গুপি গাইন, বাঘা বাইনের গল্প নিয়ে করুন। যদি ভূমিকম্পও হয়, এট লিস্ট হাসতে হাসতে মরতে পারবো।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×