সেকা খাওয়ার কাহিনী
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চক্ষু দেখে ক্রাশ খেয়েছি
প্রেম জমলো মনে,
তারই কথা চিন্তা করি
প্রতি ক্ষণে ক্ষণে।
এমনি করে মনের ভিতর
প্রেম কি রাখা যায়,
সাহস করে বলেই দেবো
মনটা যাহা চায়।
বড় করে দিলাম মেসেজ
মিশিয়ে মনের আবেগ
হাসি দিয়ে বলল আমায়
"পুরোটাই তো ফেইক"।
যতই বলি "কথা সাচ্চা
প্রেম আমার খাঁটি'',
ফান ভেবে দিলো আমার
ভালোবাসার মাটি।
আমি কি আর ওতোই বোকা
রইবো কি আর থেমে!!
যতোই করুক অবহেলা আর
বাধা আসুক নেমে।
ধৈর্য্যের বাধ ভেঙ্গলো শেষে
করলাম জিজ্ঞাসা,
রিজেক্ট করছো কোন কারণে
এতো ভাব কেন, হ্যা??
উত্তরে সে বলল আমায়,
"বয়স কতো বাপু?
হুঁস করে প্রপোজ ক'রো,
আমি বড় আপু।"
হিসেব নিকেশ করে শেষে
হলাম জড়োসড়,
ভালবাসার মানুষটা যে,
তিন বছরের বড়।।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২

'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন