শাহবাগ এ গনজাগরণের খবর যেদিন প্রথম শুনতে পাই, মনে অন্যরকম এক ভালোলাগা কাজ করেছিলো । আরো বেশি খুশি হয়েছিলাম এটা ভে্বে যে ব্লগার দের উদ্যেগে এটা শুরু হয় । প্রথম দিকে বেশ কিছুদিন গিয়েছিলাম । দুই রাত কাটিয়েছি আন্দোলন এ । কিন্তু কিছুদিন পরেই জরুরি কাজে বাড়ি চলে যেতে হয় । বাড়িতে গিয়ে এলাকার বন্ধুবান্ধব দের কে শাহবাগের কথা বলেছিলাম । কেউ কেউ বাহবাহ দিয়েছে,,, , কেউ বলেছে এসব নাকি আওয়ামিলীগ এর কারসাজি । ওদের সাথে তর্ক করেছি । বলেছি , নাহ,,এটা সম্পুর্ন নিরপেক্ষ । এমনি মনে হয়েছিলো ওখানে প্রথম কিছুদিন গিয়ে । বন্ধুদেরকে জোর গলায় বলেছিলাম, তাদের মধ্যে একজন আজ আমাকে অনেক কথা শোনাইলো । মাথা নিচু করে থাকা ছাড়া কিছু বলতে পারিনি । একটা কথা শুধু বলেছি, যারাই হউক, দাবিতো একটাই, যু্দ্ধপরাধিদের ফাসি । কিন্তু এই কথার বিপক্ষে আরো কিছু কথা শুনতে হইলো, যার উত্তর আামার জানা নেই ।
সত্যিই কি শাহবাগ আন্দোলন ইন্ডিয়া লিড দিচ্ছে ? শাহবাগ কি এখন সম্পুর্ণ সরকার নিয়ন্ত্রিত ?
গত নির্বাচনে আমার প্রথম ভোট ছিলো । কোন দলকেই পছন্দ ছিলোনা, বা এখনো নেই । দিয়েছিলাম না ভোট । শাহবাগ এর আন্দোলন দেখে খুশি হয়েছিলাম কারন সাপর্ট করার মত কিছু পেয়েছিলাম । কিন্তু ,,,,,,,,,,,,
আমাদের দেশে হবে সেই দল কবে
কথাই না বড় হয়ে, কাজে বড় হবে ।
জয় বাংলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




