মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে মানুষ খুব উচ্চবাচ্য করেন মাঝে-মধ্যেই। কিন্তু মত 'আমার বিপক্ষে' গেলেই হলো। বিচার সালিশ মানবো কিন্তু তালগাছ ছাড়বো না। এটি আমার মত, আপনার বা আপনাদের কাছে এটা ভালো লাগবে কিংবা আপনার ও আপনারা আমার মতের সাথে একমত হবেন এটা আমি কখনও ভাবি না। তবে যুক্তি-তর্ক দিয়েই মতের মোকাবেলা করা উচিত। কখনই অশোভন ও অসভ্য ভাষায় কাউকে আক্রমণ করা ঠিক হবে না।
যাহোত যেটা বলতে এসেছিলাম সেটা হলো, 'ব্লগিং মানুষের ক্রিয়েটিভিটি নষ্ট করে দিচ্ছে। মানুষকে হালকা, চটুল করে দিচ্ছে দিন দিন। সিরিয়াসনেস হারিয়ে যাচ্ছে (ব্যতিক্রম ব্যতিত)।'
আশা করছি গালমন্দের ঝড় উঠবে একটু পরেই। সব, সবার মতকে শ্রদ্ধা করি, মানি বা না মানি সেটা মুথ্য নয়। গালমন্দ, মাইনাসের জন্য প্রস্তুত এবং আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা ভালবাসা দিয়ে রাখলাম।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৯ ভোর ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


