somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

COVID-19 নিয়ে কিছু কথা

২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

COVID-19, করোনা ভাইরাস মোটামুটি আজকের খবর অনুযায়ী সাড়ে চার লাখ মানুষকে আক্রান্ত করেছে।
তার ভয়াবহ উপস্থিতি জানান দিয়েছে প্রায় ১৯৮ টি দেশে।
মারা গেছে প্রায় ২২ হাজার মানুষ!

কোন রোগ বা ভাইরাস মনে হয়না ইতঃপূর্বে এত বড় কণ্টিনেন্টাল সীমা অতিক্রম করছে। এটাই বিপজ্জনক।

যেহেতু এটা ভাইরাস, এর কোন এন্টিবায়োটিক নেই।
হয় মানব দেহের ইমিউনিটি ফাইট করে এটাকে পরাজিত করবে অথবা, ভ্যাকসিন আবিষ্কার করতে হবে।

ভ্যাকসিন তৈরি হতে সম্ভাবত দেরি হবে, এতে করে যদি আরো বেশি লোক আক্রান্ত হয় তাহলে মৃত্যুর হারও অনেক বেড়ে যাবে।

যেকোন রোগে ভালনারেবল গ্রুপ হল পূর্ব থেকে অসুস্থ ( এজমা, শ্বাসতন্ত্রের ইনফেকশান, ডায়াবেটিস রোগি), "শিশু" নবজাতক এবং বৃদ্ধ।

সুতরাং এদের যাতে করে বাইরের পরিবেশে এক্সোপোজার কম হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন।

বিশেষত মায়েরা ও পরিচর্যাকারী পরিচারিকাদের খুব বেশি সচেতনতা প্রয়োজন। বাচ্চা ও রোগির স্বার্থে মা ও সেবাদানকারীদের নিয়মিত বারে বারে সাবান দিয়ে হাত মুখ ধোয়া, ও এলকোহল বেজড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে।
প্রয়োজনে বাসাতেও মাস্ক ব্যবহার করা যেতে পারে যদি ভাইরাসের কোন লক্ষণ কারো মধ্যে প্রকাশ পায় তা করোনা হোক আর অন্য ভাইরাস হোক।

বিভিন্ন দেশ ও শহর 'লক-ডাউন' করে দেয়া হয়েছে।
যেহেতু করোনা ভাইরাস খুবই সংক্রামক এজন্য পাবলিক গ্যাদারিং টোটালি নিষিদ্ধ।

যারা সাসপেক্টেড, তাদের 'কোয়ারান্টিন ' করে রাখা প্রয়োজন। সাধারণ ভাইরাস জ্বরের মতই এতে জ্বর, গলাব্যথা, শরীর ব্যথা, ঠাণ্ডা,হাঁচি-কাশি, অবসাদ সাধারণ বৈশিষ্ট্য।
এজন্য এটা করোনা কিনা? তা ডায়াগনোসিস করা কঠিন।
যেসব পেশেন্ট মারা গ্যাছে তাদের ম্যাক্সিমাম সিভিয়ার নিউমোনিয়া বা মাল্টি অরগান ফেইলুর তে মারা গ্যাছেন, যাতে স্পেশাল ICU সাপোর্ট প্রয়োজন।

দেশে কিন্তু হসপিটাল গুলাতে ডাক্তার বা হেলথ কেয়ার প্রভাইডার দের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এর কিছুটা অভাব আছে এখন । যদিও সরকারি প্রচেষ্টা অব্যাহত আছে, দ্রুতই প্রোটেক্টিভ ইকুইপমেন্ট PPE আরো এভেইলেভল হবে।

টাকা থাকলেও দামি হসপিটাল গুলোও কিন্তু করোনা আক্রান্ত রোগি ভর্তি হয়ত নিতে চাইবেনা। এজন্য করোনার জন্য অনুমোদিত হসপিটালে চিকিৎসা নিতে হবে।
বর্তমানে কুয়েত মৈত্রী হসপিটাল সহ বেশ কিছু হসপিটাল করোনা নিয়ে কাজ করছে, সেবা প্রদান করছে।

নিজেদের সুরক্ষা নিজেদেরই করে নিতে হবে।
আর যারা পজেটিভ তাদের আলদা করে ট্রিটমেন্ট এর চেষ্টা করতে হবে।

IEDCR এর সাথে যোগাযোগ করতে হবে।
নইলে কিন্তু বায়ো-হ্যাজার্ড শুরু হয়ে যেতে পারে।

বিদেশ প্রবাসীদের এই মুহূর্তে আলাদা থাকা প্রয়োজন।
বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরুনো বন্ধ করতে হবে। যেহেতু এটা রেস্পাইরেটরি ড্রপলেট দিয়ে ছড়ায় তাই পারস্পারিক দূরত্ব বজায় রাখা উচিৎ।

হ্যান্ড শেক, কোলাকুলি নিষিদ্ধ, বাজার রাস্তাঘাট, এ কম যাওয়া,
সব ধরনের সভা সম্মেলোন পাবলিক গ্যাদারিং বন্ধ করতে হবে।

বাইরে গেলে সর্বদা মাস্ক ব্যবহার করতে হবে।
আপাতত ঘরে নামাজ পড়া উচিৎ।

বাইরে থেকে এসে কাপড় চোপড়, ধুয়ে দিতে হবে এবং ভালো মত গোসল দিয়ে পরিবারের অন্য সদস্যদের সাথে মেশা উচিৎ।
এটা পরিবারের সদস্যদের সেফটির জন্যই।

যেহেতু এই ভাইরাস নিয়ন্ত্রণে পুরা পৃথিবী এখন পর্যন্ত ব্যর্থ,
সেখানে আমাদের মত উন্নয়নশীল দেশে সব কিছুর দায় সরকার কে না দিয়ে নিজেদেরো নিতে হবে।

পার্সোনাল সেফটির দ্বায়িত্ব নিজেদেরই নিতে হবে।
সবার জন্য শুভকামনা আল্লাহর কাছে।।

- ডা: ইমতিয়াজ হোসেন, এমবিবিএস ।।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×