somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

'এম এল গনি' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

নিউজ লিংক: https://www.jagobangla.com/opinion/23791

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড. ইরফান আল-হুসাইনির আকস্মিক মৃত্যুতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বাংলাভাষাভাষীদের মধ্যে গভীর শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। লাখো... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ২৭৯ বার পঠিত     like!

হার্ডওয়ার্ক বা কঠিন পরিশ্রমই কি শেষ কথা?

লিখেছেন এমএলজি, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ১১:১৫

নিজে ছাত্র হিসেবে কতটা ভালো বা মন্দ জানিনা, তবে, জীবনে অনেক ভালোছাত্র দেখার সুযোগ আমার হয়েছে। যেমন, আমাদের সময়ের চার শিক্ষাবোর্ডে প্রথম স্থান দখল করা সবাই ছিল বুয়েটে আমার ক্লাসমেট। তাছাড়া, আমার সহধর্মিনীও শিক্ষাবোর্ডে দুই-দুইবার প্রথম হওয়া ছাত্রী (কুমিল্লা বোর্ড, মানবিক বিভাগ)।



যাক, এবার মূল প্রসঙ্গে আসি।



বুয়েটে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

'জীবনে মরে যাওয়া খুবই সহজ, বেঁচে থাকায় যত কৃতিত্ব।'

লিখেছেন এমএলজি, ২৮ শে জুলাই, ২০২৬ রাত ১:০৭

রিয়াদুল ইসলাম নামের বুয়েটের এক নতুন গ্র্যাজুয়েট ভবিষ্যৎ নিয়ে হতাশায় আত্মহননের পথ বেছে নিয়েছে বলে জানলাম। একজন অতি সম্ভাবনাময় তরুনের এভাবে চলে যাওয়া মেনে নিতে সত্যিই কষ্ট হয়।

এ ঘটনার প্রতিক্রিয়ায় বুয়েট এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নতুন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বড়ভাই হিসেবে কিছু পরামর্শ দিচ্ছি। কেউ যেন আবার মনে না করেন এ লেখার... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো বেতন আহরণ করতেন - তারপরও তিনি ছিলেন অবিবাহিত।

দীর্ঘদিন এক সাথে চাকুরী করায় যে মাপের ঘনিষ্ঠতা তৈরী হয়েছিল... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩০১ বার পঠিত     like!

আপনি কি চান আপনার মেধাবী সন্তানটি ভবিষ্যতে চিকিৎসক বা প্রকৌশলী না হয়ে 'প্রশাসন ক্যাডার' হউক?

লিখেছেন এমএলজি, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৮:৩৩

কয়েক দশক আগে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন দেখেছি, কেউ পড়াশোনায় ভালো বা মনোযোগী হলেই তার মা-বাবা তাকে ইনজিনিয়ার বা ডাক্তার বানানোর কথা বলতেন।

কালেকালে মানুষের চিন্তাভাবনা বদলেছে। আজকাল ছাত্র হিসেবে ভালো হলেই অভিভাবকরা তাদের ডাক্তার-ইঞ্জিনিয়ার না বানিয়ে বরং 'প্রশাসন ক্যাডার' বানানোর স্বপ্ন দেখেন। এমন কি, ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং পড়লেও তারা যেন... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

যে কারণে ইনুর সাজা ৩০ বছর হওয়া উচিত ছিল

লিখেছেন এমএলজি, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১১:৫৮

২৪-এর ছাত্র-জনতার আন্দোলন দমনে যখন শেখ হাসিনা মরিয়া হয়ে উঠেছিলেন, তখন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে হাসানুল হক ইনুর দায়িত্ব ছিল উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখা এবং পরিস্থিতিকে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে নিতে সহায়তা করা। কিন্তু, তিনি সে পথ অনুসরণ না করে গুম ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা ও সম্পৃক্ততার মাধ্যমে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

ভোগই যদি করা না যায়, তবে টাকা কামিয়ে লাভ কি?

লিখেছেন এমএলজি, ০১ লা জুলাই, ২০২৬ ভোর ৬:৩৯

ফাঁদ পেতে ঘুষখোর ধরা সহজ নয়। তার চেয়ে বরং যেসব সরকারি কর্মচারীর আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই তাদের জিজ্ঞাসাবাদ করুন - তাদের আয়-ব্যয়ের হিসাবেই বেরিয়ে আসবে তারা ঘুষ খান কি খাননা সে তথ্য। শ্বশুর-শাশুড়ি বা অন্য কেউ দিয়েছেন দাবি করলে তাদেরকেও অনুসন্ধানের আওতায় আনতে হবে।

একটা উদাহরণ দেই, ধরুন... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     like!

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি খোলা চিঠি -

লিখেছেন এমএলজি, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:২৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি খোলা চিঠি -

দীর্ঘদিন ব্রিটেনের মতো একটি উন্নত দেশে বসবাস করার ফলে বাংলাদেশকেও একটি কার্যকর ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে আনার চিন্তা আপনার মধ্যে কাজ করে, এটা বোঝা যায়। কিন্তু, আপনাকে ঘিরে থাকা অনেকেরই চিন্তা ও উদ্দেশ্য ভিন্ন। কমবেশি সবাই ব্যক্তিস্বার্থ হাসিলের পাশাপাশি নিজ নিজ এলাকায় ঔপনিবেশিক আমলের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার স্ত্রী আর তিন তিনটি সন্তান রয়েছে তার।

নামাজ-কালাম যারা নিয়মিত পড়েন তাদের কারো কারো কপালে কুখ্যাত এস আলমের কপালে যে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২৮৯ বার পঠিত     like!

'Take it easy দোস্ত'

লিখেছেন এমএলজি, ১৪ ই মে, ২০২৬ রাত ৯:৩৪

শেখ হাসিনা আমলের কথা। এক পুরোনো বন্ধু হঠাৎই আমাকে ফোন দিলো। বন্ধুর নাম খোকন। বুয়েটের সহপাঠী।

আমার লেখালেখির প্রশংসা করে বললো, 'দোস্ত, তোর লেখা চোখে পড়লেই পড়ি, ভালো লাগে, তবে রিয়েক্ট খুব একটা করিনা। চমৎকার লিখিস তুই।'

নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে? আমি মনে মনে বেশ খুশি হলেও বলি, 'কি... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২৫৯ বার পঠিত     like!

'ও আমাকে টাচ করেছে।'

লিখেছেন এমএলজি, ০৮ ই মে, ২০২৬ রাত ২:৫৩

= 'ও আমাকে টাচ করেছে।' =

সেদিন ঢাকায় বসবাসরত এক সুহৃদের সাথে কথা হলো। বলা চলে, তিনি আমার একজন বান্ধবী। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বেশ পরিচিত; বিশেষত, উপস্থাপনায় তাঁর জুড়ি নেই। তবে তার নাম এখানে বলছিনা।

অন্তত তিন দশক আগের কথা।

বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তিনি প্রেমে জড়িয়েছিলেন।

ফাইনাল ইয়ারে পড়ার সময়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

প্রসঙ্গ - বহুল আলোচিত-সমালোচিত পর্নো-তারকা ইউএনও আলাউদ্দিন

লিখেছেন এমএলজি, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১০:৪১

প্রসঙ্গ - বহুল আলোচিত-সমালোচিত পর্নো-তারকা ইউএনও আলাউদ্দিন ।

ভেবেছিলাম বিষয়টা নিয়ে আর কিছু লিখবো না; কিন্তু, সোশ্যাল মিডিয়ায় কিছু বিতর্কিত কন্টেন্ট দেখে কিছু কথা না বলে স্বস্তি পাচ্ছিনা।

দেশবাসী ইতিমধ্যেই জানেন, সরকারি চাকুরী, তথা পদ-পদবীর, চরমমাত্রার অপব্যবহার করে আলোচ্য ইউএনও পর্ণ ছবি বানানোর মতো জঘন্য অপরাধ করেছেন, যা কখনো ভুক্তভোগীদের... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৫১২ বার পঠিত     like!

পদক রঙ্গ

লিখেছেন এমএলজি, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪১

পদক রঙ্গ -
আমার নতুন গল্প - পড়ুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম হতে।
লিংক: https://bangla.bdnews24.com/arts/3329ca5a31f3

১.

মাসুদ আলী সাহেব দীর্ঘদিন ধরে সপরিবারে কানাডায়। টেকনিক্যাল লাইনের লোক হলেও কানাডায় করেন নন টেকনিক্যাল কাজ। পাশাপাশি লেখালেখিও করেন। ফেইসবুকে অসম্ভব রকমের সরব। বিদেশে থাকলেও বাংলাদেশের কিছুই তাঁর নজর এড়ায় না।

ফেসবুকে তিনি একাধারে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

গণভোটে হ্যাঁ ভোট দিলেও প্রত্যাশিত সুফল পাওয়া যাবে কি?

লিখেছেন এমএলজি, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৬


আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনার ভোটটি যে দলকেই দিন, জেনেবুঝে দিন। তবে, অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সবার ভালোভাবে বুঝতে হবে ভোট দেবার আগে। সেটি হলো, গণভোটে 'হ্যাঁ' কি 'না' ভোট দেবেন তা, এবং সে বিষয়ে বিএনপি ও জামাত জোটের তুলনামূলক অবস্থান।

জামাত জোট বরাবরই হ্যাঁ ভোটের পক্ষে ছিল... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

এ গল্পের সমীর আলী কি আদতেই বেঈমান?

লিখেছেন এমএলজি, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:২৮

হতদরিদ্র সমীর আলীকে কেউ একজন ৫০০ টাকা হাতে দিয়ে অদূরে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে দেখিয়ে বললো, 'সমীর আলী, তুই যদি ওই মহিলার মোবাইল ফোনটা ছিনিয়ে নিয়ে আমার বাসায় দিয়ে আসতে পারিস তাহলে তোকে আরো ৫০০ টাকা দেব।'

সমীর অভাবী মানুষ; সে ওই ৫০০ টাকা হাতে নিয়ে সেই মহিলার... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৮৬৬৭১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ