somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

= দাওয়াত বা কোন অনুষ্ঠানে খাবার গ্রহণের সময় যে কটি বিষয় আপনার বিবেচনায় রাখা দরকার =

১৪ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. দ্রুত খাবার গ্রহণের অভ্যাস থাকলে তা কিছুটা ধীর বা প্রলম্বিত করার চেষ্টা করুন যাতে অন্য সবার বেশ আগেই আপনার খাওয়া শেষ হয়ে না যায়।

২. কোন আইটেম খুব সুস্বাদু বা মজার হয়েছে দেখে সে আইটেম পুনরায় পাতে নেবার আগে দেখুন এতে অন্য কেউ বঞ্চিত হবেন কিনা। অতিরিক্ত সরবরাহ থাকলে অবশ্যই আবার নিতে পারেন।

৩. ঠোঁট দুটো বন্ধ করে বাইর হতে আপনার খাবার চিবানো দেখা না যায় মতো করে খান। পানি পান করার সময়ও যেন ঢকঢক করে না গেলেন।

৪. খাবার গ্রহণকালে অনেকে খানিক পরপর আঙ্গুল চুষেন। আনুষ্ঠানিক পরিবেশে এটি দৃষ্টিকটু।

৫. আপনার পাতে ভাত, মাংস বা তরকারি বেশি হয়েছে বলে সেখান থেকে মুঠো করে পাশেরজনের থালায় যেন তা শেয়ার না করেন।

৬. খাবার গ্রহণকালে খুব মনোযোগ দিয়ে, অর্থাৎ কারো সাথে কোনপ্রকার কথাবার্তা না বলে খাওয়া অশোভন। আপনার কাছাকাছি যারা বসেছেন তাদের সাথে মৃদু বাক্য বিনিময় করুন।

৭. যেটুকু খেতে পারবেন তার বেশি খাবার প্লেটে নেবেন না। অন্যথায়, একদিকে যেমন খাবারের অপচয় হয়, অপরদিকে তেমনি হোস্ট-এর প্রতি অবিচার হয়।

৮. খাবার গ্রহণের সময় বা তার পরে যে কোন প্রকারের সমালোচনা, যেমন লবন বেশি হয়েছে, তেল কম দিয়েছে, ইত্যাদি পরিহার করুন।

৯. আপনার পরিবারের কেউ একজন বিশেষ কারণে দাওয়াতে উপস্থিত হতে পারেননি বলে তার জন্য খাবার নিয়ে যাবার আবদার যথাসম্ভব এড়িয়ে চলুন।

১০. বিশেষ কারণ দেখিয়ে অন্য অতিথিদের আগমনের আগেই খাবার গ্রহণের অনুরোধ না করা সমীচীন। এতে আপনার হোস্ট বিব্রত হতে পারেন।

কথাগুলো ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:২৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×