somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমন ছেলে আর ছেলের বাপ-মায়ের মুখে ঝাঁটা মারি......!

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#কি রিকশাওয়ালা কি অফিসার আজ ও ৯৯% ছেলে আর ছেলের বাপ-মায়েরা মেয়ে আর মেয়ের বাপ-মা’কে অযথাই হেয় করে কথায় কথায়!
#কেস স্টাডি-১- আমার এক পরিচিত জনের মেয়ের বিয়েতে ছেলে পক্ষ এবং ছেলের পরিবার বিয়ের আকদ এ খুব-ই নিজেদের হাই-ফাই ফুটানি দেখালো, দেখে মনে হয়েছিল, না জানি তারা কতটা সোশ্যাল! একদম বিদায় অনুষ্ঠানের মত সব কিছুর আয়োজন হয়! কথা থাকে, বিদায় আরো ধুম-ধামে হবে! কিন্তু কাহিনী শুরু করে তারা পরে,বিয়ের ডেট আজ দেয় তো কাল! বিয়ের আনুষ্ঠানিকতা নিয়েও তারা ফাইজলামি শুরু করে, এটা করবে তো ওটা করবে না, হলুদ করবে না, বৌভাত করবে না, ছেলে হলুদ মাখবে না, ছেলেকে মেয়ের বাবা- মা ফোন দিলে ঠিক মত কথা বলতে চায় না, এমন কি কতজন বরযাত্রী আসবে সেটাও তারা বিয়ের ১৫দিন আগে কনফার্ম করে বলে না, একবার বলে-৫০ তো একবার ১০০!এমন কি মেয়ের বাবা-মা’রা যে ধুম-ধামে সব কিছু করছে, সেখানেও যেন তাদের আপত্তি! ভেবে দেখে না, মেয়ের বাপ-মায়ের ও তাদের মেয়ের বিয়ে নিয়ে স্বপ্ন আছে! অথচ এই বদমাইশ গুলাই, যৌতুক নিবো না বলে কিন্তু মেয়ের বাপ-মা যখন ঘরের সব ফার্নিচার সহ যাবতীয় জিনিস পাঠায় তখন তা সুর সুর করে নিয়ে নেয়! শালা চশমখোর! ঝাঁটা মারি তোদের মুখে!
** আমি এখানে দোষ দেবো মেয়ের বাপ-মা’কে যারা নানা বিষয়ে মেয়ের বিদায়ের আগেই ছেলে পক্ষের কাছে হেয় হয়ে মেয়েকে সেই ঘরে পাঠায়, তারা কখনোই সত্যিকারের বাবা-মা হতে পারে না তারা শুধু কন্যাদায়গ্রস্ত পিতা-মাতা!

#কেস স্টাডি -২- এক ম্যাডামের বোনের বিয়ের আগে , সব কিছু ঠিক-ঠাক! পরের দিন পান চিনি হবে, তার আগের দিন ছেলে পক্ষ থেকে তার মা/ ভাই/ভাবী সহ মামী/ খালা আসে! মেয়েদের বাড়ী- ঘর দেখে সেই খালা/ মামীর মাথা ঘুরান্টি দেয় মনে হয়, উপস্থিত মেয়েদের বাড়ীর সবাই এটা বুঝতে পারে! যাক,ছেলের মামীর প্রশ্ন থাকে মেয়েকে উদ্দেশ্য করে- তুমি কি রান্না কর? মেয়ে বলে- হু আমি রান্না পারি, তবে সব সময় করিনা, কারন মা-ই রান্না করে, আমি মায়ের অনুপস্থিতিতে রান্না করি! ব্যস! মেয়ের অপরাধ এটাই! মেয়ের মামী/খালা ছেলের মা’কে বোঝায় মেয়ে তো রান্না করতেই চায় না! ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেস্তে যায়! বানানো আংটি আবার ফেরত যায় দোকানে!
**তৃতীয় পক্ষের কথায় যেসব ছেলে আর ছেলের পরিবার এভাবে বিয়ে ভেঙ্গে দেয় তারা জানোয়ার হতে পারে কখনোই মানুষ নয়!
#কেস স্টাডি-৩- পরিচিত এক আঙ্কেলের ছেলের বিয়েতে গিয়েছিলাম! মেয়ে পক্ষ খুব একটা সচ্ছল না! তারা তাদের যথাসাধ্য ভাবে বিয়ের আয়োজন এবং খাওয়া - দাওয়ার ব্যাবস্থা করে! কিন্তু খাওয়া শেষে দই দেয় বড় চামচ এর এক চামচ করে! এটা এমন কোন বড় ব্যাপার না কিন্তু সেই আঙ্কেলের এক ভাতিজা খাবার-টেবিলেই শুরু করে চিল্লা-চিল্লি! এমন হৈচৈ! বিয়ে ভেঙ্গে যায় এমন অবস্থা! এরকম ছোট-খাট বিষয়ে কত যে বিয়ে ভেঙ্গে যায় এবং কত অপমান যে মেয়ের বাপ-মা’কে সহ্য করতে হয় তা একমাত্র যাদের মেয়ে আছে তারাই জানে!
*** তাই বলছিলাম অমন ছেলে আর ছেলের বাপ-মা’য়ের মুখে ঝাঁটা মারি!
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×