somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের পক্ষের যুক্তি খন্ডন, উপস্থাপনা, বলার বাচনভঙ্গি সহ অনন্যা সহপাঠী প্রতি দৃষ্টিভঙ্গির প্রতি দায়িত্বশীল আচরণ করা।

যেমন: টপিকে যখন একজন প্রার্থী তার নিজের যুক্তি তুলে ধরে এবং তার বিপরীতে প্রতি উওর যদি এভাবে আসে,
"What he or she just said doesn't make sense.
This is absolutely hilarious.How can someone think like that."
তাহলে ৯৯% সম্ভবনা থাকে ওই রাউন্ড থেকে বাদ।

তাহলে প্রশ্ন থাকে, কিভাবে‌ বা কি উওর দিতে হবে?

"Well! what my colleagues said might have some logic.
However, from my point of view...—যুক্তি তুলে ধরবে......"

Emirates, কাতার এয়ারলাইন্সগুলো তে বিশ্বের নানা প্রান্তের নানা ধর্মের-বর্ণের, ভাষা, জাতের মানুষ এসে কাজ করে, রুম শেয়ার করে থাকে। পাশাপাশি বিশ্বের প্রায় ৮১ টি দেশে তারা যাত্রী সেবা প্রদান করে। গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তারা আদতে সহপাঠী সহ বিমানের যাত্রীদের প্রতি আরো আন্তরিক ও দায়িত্বশীল আচরণের প্রতি উদ্ধোধ করে, নিজের একক শ্রেষ্ঠত্বকে পাশে রেখে।

বাংলাদেশে এখন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। আশ্চর্যজনক হলে সত্যি, এই উৎসবকে কেন্দ্র করে শীর্ষস্থানীয় কোন আল্লামা, আলেম বা শায়েখ কারো কাছেই দায়িত্বশীল কোন কথাবার্তা বা শব্দচয়ন শুনিনি। বরং জুম্মার খুতবা থেকে ওয়াজ মাহফিলে সর্বস্ব একই কথা—মুর্তি উপাসনাকারীরা মুশরিক, কাফের এবং মুরতাদ।‌ পুজার সময় সেই স্থানটি হয় অভিশপ্ত। উৎসবে অংশগ্রহণকারী সকল মুসলিমরা মুনাফিক, শিরকে লিপ্ত, আল্লাহর লানত ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি.....

‌এমন‌ বিদ্বেষপূর্ণ মন্তব্য করে আপনারা কিভাবে সাম্প্রদায়িক ভ্রাতৃত্ব, ইসলামের উদারতা প্রতিষ্ঠা করবেন? অথচ এই উৎসবের ভাবান্তর বা প্রতিক্রিয়া এভাবে আসলে ও পারতো—সনাতনী ধর্মালম্বীরা তাঁদের উৎসব পালন করুন, তবে একৈশ্বরবাদ বা মুসলিম ধর্ম বিশ্বাসীদের সেখানে না যাওয়া ই শ্রেয়। কারন ইসলামে একাধিক ইলাহে উপাসনা করাতে নিষেধ রয়েছে।

আফসোস লাগে আসলে এইটা ভেবে যে "আমরা আসলে কার কাছ থেকে শিখবো"?
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ২:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

×