
তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি কঠিন নির্দ্বিধায়;
স্বার্থের বাগানে মোহ ফুল ফুটাই রোজ,
মনের ভালোকে নিমেষেই জানাই বিদায়।
ঈর্ষাতে পুড়ি দিনরাত;
অন্যের সুখে মন কাঁদে আমার রব;
মনে কেন বসে না গো
মানবিক আর উদারতার উৎসব।
মুখে বলি ভালো তো, আমি খুশি,
মন কামড়ে ধরে শয়তান;
বুকের ভিতরে মুর্হুমুহু বাজে
স্বার্থের কলতান।
আমায় শুদ্ধ মানুষ দাও বানিয়ে আল্লাহ
মনটা করে দাও স্বচ্ছ
একটুখানি কষ্টে কেন হরদম
কেঁদে কেটে নাচাই পুচ্ছ।
হিংসা - অহম মন হতে কর দূর
গীবত দূর করো ঠোঁট হতে রব;
এবেলা তোমারে করি স্মরণ;
প্রার্থনায় ডাকি নীরব।
©কাজী ফাতেমা ছবি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


