somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব থেকে ৫.৮৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে, যা অন্য যেকোনো দেশ থেকে আসা রেমিট্যান্সের তুলনায় বেশি।

সৌদি আরব থেকে যদি সব বাংলাদেশি শ্রমিককে দেশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে দেশে রীতিমতো হাহাকার পড়ে যাবে—এ বিষয়ে কারও কোনো সন্দেহ নেই। সুতরাং দেখা গেল, সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার।

আবার ধর্মীয় কারণেও সৌদি আরব বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি রাষ্ট্র। নবী-সাহাবিদের দেশ, মক্কা-মদিনা, উহুদ পাহাড়সহ হাজারো ইসলামি পবিত্র স্থানের দেশ এই সৌদি আরব। প্রতিবছর দেশের লাখ লাখ মানুষ সৌদি আরবে যান এসব পবিত্র স্থান পরিদর্শন করতে কিংবা হজ ও ওমরাহ পালন করতে।

বর্তমান সৌদি আরবের ভূখণ্ডে জন্মগ্রহণকারী হজরত মুহাম্মদ (সা.) বাংলাদেশের প্রতিটি মুসলমানের হৃদয়ের গভীরে প্রোথিত রয়েছেন। তাঁর নামে সামান্য সমালোচনা করলেও জনসমক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করার ঘটনাও ঘটে এই বাংলাদেশেই।

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা।

স্রষ্টা বা আল্লাহর নামে কটূক্তি করার কারণে পৃথিবীর কোথাও মানুষ হত্যার কথা শুনিনি। কিন্তু নবীজির নামে সামান্য সমালোচনা করলেও তাঁর কিছু অনুসারী মানুষ হত্যা করে হাসতে হাসতে। এ থেকেই বোঝা যায়, আল্লাহর চেয়েও নবীজির স্থান তাদের কাছে অনেক ঊর্ধ্বে।

শ্রীলঙ্কা সরকারের অনুরোধে একজনের মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে সৌদি আরব।

সৌদি নাগরিকদের ভাষা- আরবি ভাষা, বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত পবিত্র ও ঐশ্বরিক একটি ভাষা। এমনকি দেশটির জমজম কূপের পানিও বাংলাদেশিদের কাছে অলৌকিক ও পবিত্র বলে বিবেচিত।

উপরোক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে, ধর্মীয় ও অর্থনৈতিক কারণে সৌদি আরব বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র একটি রাষ্ট্র।

এখন কথা হচ্ছে, এমন পবিত্র ও মহাগুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রের প্রতি বাংলার সাধারণ জনগণের কেন এত ক্ষোভ?

আমি দীর্ঘদিন ধরেই লক্ষ করছি, সৌদি আরবের প্রতি মানুষের মধ্যে একধরনের তীব্র বিতৃষ্ণা কাজ করছে, বিশেষ করে যাঁরা সৌদিপ্রবাসী। আমার অভিজ্ঞতায় এমন একজন প্রবাসীকেও খুঁজে পাওয়া কঠিন, যিনি সৌদি আরব সম্পর্কে ভালো কথা বলেন। প্রায় সব প্রবাসীর মুখেই একই ধরনের কথা শুনতে পাই—

"সৌদি হচ্ছে কাফেরদের দেশ।"

"ওরা জালেম।"

"এই দেশ আবু জেহেলের দেশ।"

"এই দেশে কি মানুষ আসে নাকি!"

"আমার শত্রুকেও এই দেশে আসতে বলব না।"

ইত্যাদি।


এক প্রবাসী ভাই তো বলেই ফেললেন, "আমি মরে যাব, তবু সৌদি আরবে ফিরে যাব না কোনো দিন।"



সৌদি আরবের প্রতি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ সামনে আসতে শুরু করেছে হুতি–সৌদি দ্বন্দ্বের পর থেকে। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে যখনই সৌদি আরবের ওপর হুতিদের আক্রমণের খবর প্রকাশিত হয়, তখনই কমেন্ট সেকশনে 'আলহামদুলিল্লাহ', 'সুবহানাল্লাহ'র বন্যা বয়ে যায়। আমার পর্যবেক্ষণে, অন্তত ৯০ শতাংশ মন্তব্যই হুতিদের পক্ষে কিংবা সৌদি আরবের বিপক্ষে।

বিষয়টি এমন নয় যে, কয়েক দিন আগে দুই বাংলাদেশির শিরশ্ছেদ করার কারণেই সৌদি আরবের প্রতি মানুষের এই ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি বিগত কয়েক বছর ধরেই সৌদি আরবের প্রতি বাংলার জনগণের এই ক্ষোভ লক্ষ করে আসছি।

এখন প্রশ্ন হচ্ছে, এমন মহাগুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দেশের প্রতি বাংলার জনগণের কেন এই ক্ষোভ?

আমি আসলে কোনো হিসাবই ঠিকমতো মেলাতে পারি না। এই হিসাবটাও ঠিকমতো মেলাতে পারছি না। তাই বিষয়টি নিয়ে বিজ্ঞ ব্লগারদের মতামত আশা করছি।



ধন্যবাদ।
জ্যাক স্মিথ,

সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:০৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গভঙ্গ থেকে চব্বিশ, পূর্ব বাংলার ইতিহাস ও বাংলাদেশের আত্মপরিচয়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩৩

বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে একটি বিরাট পরিবর্তনের ধাক্কা লেগেছে যা এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর এবং আত্মোপলব্ধির ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দীর্ঘ পনের... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:১১

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

১৪ অক্টোবর মক্কায় দুজন বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

×