অপেক্ষায় ছিলাম... সেই কবে থেকে ছড়ানো- ছিটানো নিঃসঙ্গতাগুলিকে কুড়িয়ে মুঠো ভরে বসে ছিলাম... আমাদের ভালোবাসার প্লাটফর্মে ... ! প্রিয় মানুষ নামক ট্রেনটার অপেক্ষায়...। রোদে পুড়েছি... শীতে কুকড়িয়ে গেছি ... তবুও প্লাটফরমের ভাললাগা নামক বেঞ্চটিতে এক কোণে বসেছিলাম রে পাগল... ! মাঝে মাঝে হেঁটে হেঁটে স্মৃতি নামক রাস্তাটায় একা চলেছি... এপাশ- ওপাশ করে বহুদূরে ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে প্রিয় মানুষ নামক ট্রেনটার জন্য অনুভবের রেল লাইনে তাকিয়েছি... কিন্তু না... আসেনি সেই প্রিয় মানুষ নামক ট্রেনটা ভালোবাসার প্লাটফর্মে ফিরে আবার ...! আমি তো ভুলেই গিয়েছিলাম সেই ট্রেনটা কবেই এই প্লাটফর্মকে বাতিল করে দিয়েছে...।। ভালোবাসার প্লাটফর্মটা ভেঙ্গে ভেঙ্গে গেছে জায়গায় জায়গায় ... ভালোলাগার বেঞ্চটাতে ঘুণে ধরেছে... স্মৃতি নামক রাস্তাটা জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে... মায়া আর টানের স্টলটা একদম শুন্যের কোঠায় ফাঁকা পড়ে আছে... অনুভবের রেল লাইনটা কিভাবে কিভাবে যেন উপড়ে উপড়ে এদিক সেদিক পড়ে আছে... ! এত মজবুত একটা প্লাটফর্ম কিভাবে ভেঙ্গে গেল... বল তো? আস্ত একটা ট্রেন কিভাবে চোখের আড়ালে চলে গেল... সেই যে গেল আর ফিরে এলো না... একবারও মাঝ পথে গিয়ে দাঁড়ালো না... একটা হুইসেলের শব্দ শোনা গেল না... ! স্তব্ধতার মধ্য দিয়ে প্লাটফরমটি শুধু ঝক ঝকা ঝক শব্দ করে চলে যাওয়া ট্রেনটির দিকে তাকিয়ে রইল......।। ভেঙ্গে যাওয়া আর ঘুণে ধরা প্লাটফর্মটা ওভাবেই পড়ে রইল ... কান পেতে রইল পুউউউ ঝিক ঝিক শব্দ করে ট্রেনটির ফিরে আসার অপেক্ষায়......! জানি, যে যায় সে আর ফিরে না... ! তবে কি সেই ট্রেন এখন অন্য কোন প্লাটফর্মে ......? অবচেতন মন বলে দেয়... হতেই পারে না...! ট্রেনটি শুধু বহুদূরে গিয়ে নিজেকে আড়াল করে ফেলেছে......! কারনটা জানার বাইরে......।।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


