আমি জানি, আমাদের ধর্ম মতে বিয়েতে মেয়েদের জন্য দেন মোহরটা আল্লাহ্র তরফ থেকে নির্ধারিত করা হয়েছে (আমার জানা মতে, ভুল হওয়ার কথা না, যদি ভুল হয় শুধরে দিবেন?)! কিন্তু কিছু বদমাশ ছেলে আর ছেলের পরিবারেরা উল্টো মেয়ের বাপ-মা’য়ের কাছ থেকে যৌতুক নেয়ার সিস্টেম বের করেছে! এবং এমন ভাবে তারা এটা চালু করেছে যে, দেন মোহর দেয়ার বেলায়- বিয়ের রাতে বউ এর কাছে মাফ চেয়ে নিয়ে জোর জবরদস্তি (কেউ কেউ) করে সেটা মাফ করে নেয়! অথচ এরাই আবার যৌতুক নিতে গিয়ে চারানা পয়সা ছাড়ে না! এইখানে মাফের কোন চান্স নাই!
>পরিস্থিতি বিবেচনায় দেখা যায় যে- কিছু বাবা-মা কন্যাদায়গ্রস্ত অবস্থা থেকে মুক্তি পেতে মেয়ের বিয়েতে ছেলেরা যা চায় তা তাদের সর্বস্ব দিয়ে, দিয়ে দেয়, আবার কেউ কেউ আমার আছে, ছেলে কিছু দাবী না করলেও আমি আমার মেয়ের ঘর-বাড়ী সব সাজিয়ে দেবো, ছেলেকে অনেক কিছুই দেবো! দুটোই কিন্তু যৌতুকের পর্যায়ে পড়ে! (এজন্য মেয়ের বাবা-মায়েরাও কম দায়ী না! তবে সংখ্যায় তারা কম! )
>পরিস্থিতি বিবেচনায় মেয়েদের উপর নানা রকম অত্যাচারের কারনে এখন অনেক বাবা-মা-ই দেন মোহরটা বেশি করতে চায়, মেয়েটার সিকিউরিটির জন্য! যদিও চালাক ছেলে আর ছেলের বাপ-মায়েরা ছয় কে নয় করে এসব দেন মোহর শোধ করে না! কিন্তু ইদানিং এই দেন -মোহর নিয়ে অনেকে আপত্তি করছেন, মানে বেশি চাওয়া নিয়ে! তাহলে যৌতুকের বেলায় কেন আপনারা চারানা ছাড়তে রাজী নন?
>>যেটা আল্লাহ্র তরফ থেকে নির্ধারিত হয়ে এসেছে, (আমার জানা ভুল হলে শুধরে দিবেন) সেটাতে আপনাদের আপত্তি আর নিজেরা নিজেরা যৌতুক নামক ভিক্ষার থালা নিয়ে ফকিরের মত মেয়ের বাপ-মায়ের কাছে যান, তাও আবার কি রিকশাওয়ালা কি অফিসার আপনাদের ডিমান্ড দেখলেই মাথা ঘুরান্টি দেয় সেইটা নিয়ে মাথা ব্যথা কিংবা বিন্দু মাত্র লজ্জা নাই আপনাদের !!!!!!! আজিব কারবার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


