তুই আমার মধু মাসের মজাদার
কাঁচামিঠা আর ফজলি আম......
কথা না শুনলে চান্দু তোর ভুলিয়ে দেবো নাম...
তুই আমার রসে ভরা মজাদার টসটসে লিচু...
ঝগড়া হলেই খাওয়াবো তোকে শুধু কচু...
তুই আমার খটখটে আর গদ্গদে পাঁকা কাঁঠাল
বুঝতে হবে তোকে আমার রোজকার হালচাল...
তুই আমার আঁশে ভরা মজাদার মিষ্টি মিষ্টি তাল...
বদমাশী করলেই দেখিস আমি কি করি তোর হাল...
তুই আমার রঙ্গিন রসে ভরা পাকা পাকা কালো জাম
ঝগ্রুড় রাজা মারবো তোকে এইবার তুই থাম...
তুই আমার টসটসে লাল লাল পানির তরমুজ...
কথায় কথায় হয়ে যাবো আমি একটুখানি অবুঝ...
তুই আমার ফ্যাস ফ্যাসে রসে ভরা একটুখানি মিষ্টি মিষ্টি বাঙ্গি
আয় না তোর মাথায় একটা বেল ভাঙ্গি ...
তুই আমার শাঁসে ভরা মজাদার তালের শাঁস
আশা করি তুই ভাঙ্গবি না কখনো আমার বিশ্বাস ...
তুই আমার গাছে থাকা থোকা থোকা
নোনা-মিষ্টি স্বাদের লটকন...
বুঝবি রে বুঝবি একদিন আমি তোর কতটা আপনজন ... !
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



