somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোখের পলকে লেখা বই-দ্যা ডাইভিং বেল এন্ড দ্যা বাটারফ্লাই

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“জ্যঁ ডমিনিক বোবি (Jean-Dominique Bauby)”
ফ্রান্সের এই বিখ্যাত অভিনেতা, লেখক এবং ফ্যাশন ম্যাগাজিন “ELLE” এর সম্পাদক ৪৩ বছর বয়সে, ১৯৯৫ সালের ৮ ডিসেম্বর, এক ম্যাসিভ স্ট্রোকের স্বীকার হন। বিশ দিন অজ্ঞান থাকার পর জেগে উঠে নিজেকে আবিষ্কার করেন এক হাসপাতালে। জেগে উঠার অল্প কিছুক্ষণ পর জানতে পারেন বাম চোখ বাদে শরীরের বাদ বাকি অংশ প্যারালাইজড হয়ে গেছে। শুরু হয় তার নিজের দেহের ভিতরের বন্দি জীবন। এই অবস্থায় তার বাম চোখের পাতা পিট পিট করার মাধ্যমে “পার্টনার-এসিস্টেড স্ক্যানিং” নামক এক অদ্ভুত পদ্ধতিতে যোগাযোগ করতেন উনি।


এই পদ্ধতিতে একজন লোক তার সামনে ধীরে ধীরে বর্ণমালাগুলো বার বার উচ্চারণ করতো, তার প্রয়োজনীয় বর্ণটি উচ্চারণ করলেই চোখ পিট পিট করতো। সমস্ত শরীর প্যারালাইজড হওয়াও সত্ত্বেও এই ধীর গতির পদ্ধতি ব্যবহার করে উনার ইন্টারলোকিউটর “ক্লাউডি ম্যান্ডিলিবিল” এর সহযোগীতায় লিখে ফেলেন “দ্যা ডাইভিং বেল এন্ড দ্যা বাটারফ্লাই” নামে হৃদয়গ্রাহী এক মেমোয়ের। বোবি ১৩২ পৃষ্টার পুরো বই তার মাথার ভিতর প্রস্তুত করেছেন এবং একটি একটি বর্ণ করে লিখিছেন। প্রতিদিন চার ঘন্টা করে প্রায় দশ মাস সার্থক পরিশ্রমের পর বইটি সম্পন্ন হয়েছিল।


এক হিসেবে দেখা গেছে বইটি লিখতে গিয়ে বোবিকে প্রায় দুই লক্ষ বার চোখের পাতা ফেলতে হয়েছিল এবং একটি শব্দ লিখতে লেগেছিল গড়ে প্রায় দুই মিনিট। বইটিতে তার স্ট্রোকের পরবর্তি প্রতিটা দিনের বর্ণনা এবং স্ট্রোকের আগের কিছু ঘটনা স্থান পেয়েছে। ১৯৯৭ সালের ৭ই মার্চ বইটি প্রকাশিত হয়। অসাধারণ রিভিউর সাথে সাথে ঐ দিনই বইয়ের সমস্ত কপি (২৫ হাজার) বিক্রি হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই ইউরোপের এক নম্বর বেস্ট সেলারে পরিণত হয়। বইটি প্রকাশিত হওয়ার দুইদিন পর অর্থাৎ ১৯৯৭ সালের ৯ই মার্চ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বোবি মৃত্যু বরণ করে।


২০০৭ সালে বিখ্যাত “দ্যা পিয়ানিস্ট” এই স্ক্রীন প্লে’র জন্য অস্কার প্রাপ্ত স্ক্রীন প্লে রাইটার রোনল্ড হারউড এর দক্ষ স্ক্রীন প্লে রাইটিং এর মাধ্যমে পরিচালক জুলিয়ান স্নাবল এই বইটিকে একই নামের এক মুভিতে রূপদান করেন। যা তাকে কান ফিল্ম ফেস্টিবল এর সেরা পরিচালক এর সম্মাননা এনে দেয়।
অসাধারণ স্ক্রীন প্লে এবং ইউনিক ক্যামেরা ওয়ার্ক সম্পন্ন অসাধারণ এই মুভিতে বোবি চরিত্রে প্রথমে জনি ডেপ এর অভিনয় করার কথা থাকলেও পরবর্তিতে বিখ্যাত ফ্রেঞ্চ অভিনেতা ম্যাথিউ আমালির্ক তা করেন। বই থেকে পুরো পার্ফেক্ট ভাবে এডাপ্ট করতে না পারলেও পরিচালক যথেষ্ট চেষ্টা করে এবং সফলও হয়েছেন অনেকাংশে। যার জন্য উনার প্রশংসা করাই যায়। মুভিতে মিউজিকের ব্যবহারে ছিল রাজকীয় ছোঁয়া। যা মুভিটি উপভোগ্য হওয়ার অন্যতম কারণ। মুভিটি ২০০৮ সালে সেরা পরিচালকসহ মোট চারটি ক্যাটাগরিতে অস্কারের নমিনেশন পেয়েছিল এবং গোল্ডেন গ্লোবে জিতেছিল সেরা পরিচালক এবং সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কার।
যেহেতু বইটি পড়িনি তাই জানি না কেমন তবে মুভিটি দেখে বইটি কেমন হবে তা হারে হারে অনুমান করতে পারছি। সবাইকে বইটি পড়ার এবং মুভিটি দেখার আমন্ত্রন রইলো।


ইংরেজি ভাষায় অনূদিত বইয়ের ডাউনলোড লিংকঃ- Click This Link
মুভির ডাউনলোড লিংকঃ- Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×