বাউল গান। মাথায় বাবরি দোলানো চুল। রাতে গান শোনতে ছুটি হাওর থেকে হাওরে। কখনও খোলা বাজারের আঙিনায়। বাউল রা গান গান।
শাহ আব্দুল করিম, আলী হোসেন সরকার,ক্বারী আমিরুদ্দীন আহমদ, শফিকুন নুর, মুজিবুর রহমান সরকার, মনিবুর রহমান সরকার, অন্নদা রন্জন দাস, আব্দুল খালিক , আব্দুল হামিদ - সিলেট বিভাগ এলাকার এমন অনেক নাম।
আমি গান লিখি অনেকেই তখন জানেন। ডাক পড়ে মন্চে গিয়ে বসার। বসি।
গান শুনি।ভাবনার সে আরেক জগত।
মূলত: বাউল গানই লিখতে চেয়েছিলাম আমি। সে সময় প্রায় প্রতিদিনই একটা না একটা গান লেখা হতো।
আমার প্রথম বই ( এবং সেটা ছিল গানের ) বাউলের আর্তনাদ
প্রকাশিত হয় ১৯৮৫ সালে।
সেই বই থেকেই একটা গান এখানে .........
গান নম্বর - ২২
বন্দী পিন্জর ছিন্ন করে গেছে পাখি লালমোহন
ফিরে কি আর আসবে কভু, করবে আমায় আলিংগন।।
জনম ভরে আমি তারে, করলাম শুধু সাধনা
পাষান হয়ে গেল চলে, বলে ও তো গেল না
দুষ্ট পাখি পোষ মানলো না
দিলো শুধু জ্বালাতন।।
পাখি ছাড়া পিন্জর আজি, অরণ্যে রোদন করে
বাতি ছাড়া আলো কভু, হয় কি রে অন্ধকারে
ফেলিয়া অকূল পাথারে
ছিঁড়িল মায়ার বাঁধন।।
সময়ে ধরলাম না তারে , বুঝললাম না লীলাখেলা
ভূতের বেগার খেটে আমি, খোয়াইলাম আমার বেলা
নিয়ে ভাঙা জীবন ভেলা ,
কাঁদছে ইলিয়াস অভাজন ।।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


