দু:খ গেলো না।
মনের মতো মানুষ গো সখি ভবে পাইলাম না।।
যারে ভাবলাম আপন বলে
প্রাণ সপিলাম চরণতলে
সে করলো ছলনা ......
সরলে মিশাইলো গরল , আর ফিরে চাইলো না । ।
দস্তা তামা আর পিতল
দেখতে একই প্রকার সকল
ভেবে দেখলাম না.....
পিতলকেই করিলাম বরণ, জানিয়া আকবরী সোনা। ।
জগতে রহিল খুঁটা ,
হইলাম সমাজে কুলটা
সইতে পারি না.......
বাঁকা চোখে সবাই তাকায় , প্রেমের দাম দিলো না । ।
মন মানুষের অন্বেষনে
ফকির ইলিয়াস ঘুরছে বনে
হইয়া ফানা......
পাইলে বন্ধু প্রেম সঁপিব, মানিব না কোনো মানা। ।
(বাউলের আর্তনাদ - গান নম্বর : ৩৪)
ছবি - মাসুদা কাজী
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


