ঋণফলা
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যদি ঋণ চাই ,কিংবা আশ্রয় ; তবে প্রথমে তুমিই বলবে জানি
তোমারও তো ঘর ছিল, ছিল প্রগাঢ় প্রণয় - সবকিছু কোথায় আজ? ধ্বনি
এ কোন্ সমগ্রের , লিখিত লোকজে - বাজে কার নিমগ্ন সরোদ !
কে তবে দুপুরদ্রাঘিমায় দাঁড়িয়ে একা পোহায় বিচ্ছেদের হ্রদ ।
সে কি তুমি ? যে ছিলে নদীর সমান আয়ুতে
সমাসীন কিংবা ঋজু বৃষ্টির মতো শব্দ ঢেলে দিতে
দিন আর রাতের কণায়। ভরপুর বিরহ কি তবে
খুব নীরবে,
তখনও ছিল তোমার সখা - হে বান্ধব !
এতো করেও তুমি জিতে নিতে পারলে না এই পরাভব !
আরো অনেক কিছুই এসে যাবে জানি, তোমার জিজ্ঞাসার
তালিকায় । কিন্তু আমার তো কোনো জবাব নেই , বলার
সাধ্য ও হয়েছে বিগত । বর্ষার ভাটিগামী স্রোতের প্রপাতে
বলতে পারি প্রাণের বিদগ্ধ ফলায় রেখেছি প্রশ্বাস, তোমার হাতে তুলে দিতে।
ছবি - মার্কো স্টেজিক
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ...
...বাকিটুকু পড়ুন