শুদ্ধাচারী কবিতার মাঠে প্রিয় স্বজন আমার )
১
তুমি দ্যাখো , আমি ও দ্যাখি
পৃথক পালক ছুঁয়ে
উড়ে দুটি পাখি ।
২
কেউ চেনে পথ ,কেউ খোঁজে নদীদের ত্বক
আমিও মদের প্রেমে মত্ত নবিশ
মাঠহারা প্রতিবেশী, জলের কৃষক।
৩
আর কোনো দাবী নেই ,স্বপ্নের দুপাশে
রেখে যাবো পাঁচটি বকুল
যদি কোনোদিন, মাধবীরা আসে !
৪
পেরিয়ে যৌবন , শ্রাবণ শৈশবে এসে এই মেঘ
মাটিতে মিলায়
আমিও পেতেছি হাত , বুকে রেখে অন্ধআবেগ।
৫
দেবে কিছু ? হাতের মুঠোয় দাও শুদ্ধ পরাণ
নেবো না বৈভব আজ
নেবো ছায়া,নেবো তৃণ আর কিছু হিজলের ঘ্রাণ !
ছবি- এন্থনী ডোভার
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


