somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

সাহিত্যে কর্ষিত উত্তরাধিকার : লন্ডন থেকে সিলেট অথবা সিলেট থেকে লন্ডন - ৯ম পর্ব

২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাহিত্যের একটি অন্যতম জনপ্রিয় ধারা হচ্ছে , মরমী বা আধ্যাত্মিকতাবাদ। গান ও সুরের লহরীতে ভেসে যারা তার প্রভুর সান্নিধ্য
খোঁজেন , তারা বাউল। তাদের খুব বেশী কিছু চাওয়ার থাকে না জীবনের কাছে, সমাজের কাছে। তারা গেয়ে যান। বিকশিত হন। আলোকিত করেন, প্রজন্ম থেকে প্রজন্মের মনন , শিকড়ের অন্বেষণে।
আশির দশকে সিলেট বিভাগ এলাকায় একটি বাউল গান বেশ জনপ্রিয়তা পায়।
''তুই যে ডালে ভর করেছিলে রে পাখি
সে ডালে তোর ভর লইলো না
এ দেশ নয় আপনা ।
উড়ে যারে ডালের পাখি , এ দেশ নয় আপনা। ''

গানটি লিখেছিলেন , কবি নুরুল গনি। আর গেয়েছিলেন ক্বারী আমিরুদ্দীন আহমদ। গীতিকবি নুরুল গনি ছিলেন বিলাত প্রবাসী।
প্রায় একই সময়ে আরেকজন বিলাত অভিবাসী গীতিকবির গান বেশ
জনপ্রিয়তা পায়। তিনি কবি রমিজ উদ্দীন। এই কবির বেশ কটি গান ও
ক্বারী আমিরুদ্দীন আহমদ নিজে গেয়ে প্রচার করেন।
............................................................
বিলাতে এই সময়ে বেশ ক'জন গীতিকবি রয়েছেন ,যারা গান লিখছেন
আবহমান বাংলার ঐতিহ্য ও কৃষ্টি কে লালন করে। তারা গান লিখছেন,
আধ্যাত্মিক চেতনায়।প্রখ্যাত গীতিকার আব্দুল গাফফার চৌধুরীর পদাংক অনুসরণ করে গীতিকার হিসেবে আ ম নেসওয়ার, আব্দুল মুখতার মুকিত, হিরণ বেগ, সৈয়দ দুলাল এই সময়ে আলোচিত হচ্ছেন।
সৈয়দ দুলালের গান -'' কি মায়া লাগাইলায় রে বন্ধু''
গানটি গেয়ে দেশে বিদেশে বেশ সুনাম অর্জন করেছেন শিল্পী শাহনাজ বেলী।
এ ছাড়াও , গীতিকবি হিসেবে ইলিয়াছ উদ্দীন আহমদ , পীর মোহাম্মদ
ইস্কন্দর মিয়া, শোয়েব আহমদ শওকতি , নিয়মিত সাধনা অব্যহত রেখেছেন। হয়তো আরো অনেকেই আছেন, যারা সাধনা করছেন নিভৃতে
থেকে। পীর মোহাম্মদ ইস্কন্দর মিয়ার লেখা গানের সংখ্যা সহস্রাধিক।
সাধক এই মানুষ গানের ভুবনকে দিয়ে যাচ্ছেন তার শেষ শক্তিবিন্দু।
এই যে মরমী মানুষেরা , তাদের প্রতি শ্রদ্ধা না জানালে আমার এই লেখা
অসম্পূর্ণ থেকে যাবে।
বিলাতে এই সময়ে স্থায়ী নিবাস গড়েছেন , বাংলাদেশের অন্যতম মরমী
গানের ধারক ক্বারী আমিরুদ্দীন আহমদ। তার লেখা গানের বই -
'' গোলজারে মা'রেফাত '' ,'' বিরহউচ্ছাসউক্তি '' , ''কালনেত্র'' অন্যতম।
দেশের প্রখ্যাত শিল্পী ফেরদৌস ওয়াহিদ তনয় , হাবিবের পরিচালনায়
'' মায়া'' এ্যলবামে একটা গান খুব জনপ্রিয় হয়। '' মায়া লাগাইছে, দিওয়ানা বানাইছে'' ( শাহ আব্দুল করিম প্রণীত ) ।
এই গানটি ও যারা গেয়েছেন সেই দুই শিল্পী ও বিলাত প্রবাসী ।
কায়া এবং হেলাল। তারাও বাংলা গানের জগতে এখন আলোচিত শিল্পী।
এছাড়া , হিমাংশু গোস্বামী , আলাউর রহমান, সয়ফুল আলম, সুজানা
আনসার, শফিকুন নূর তনয় সোহেল নূর সহ আরো আছেন নতুন
প্রজন্মের অনেক শিল্পী ।
........................................................
১৯৯২ সালে ইংল্যান্ড থেকেই একটি ক্যাসেট এ্যালবাম বের হয়।
নাম - ''আনন্দে বেড়াব '' - শিল্পী সৈয়দ আতাউর রহমান।
ক্যাসেট টি বের করে , ঝংকার - লন্ডন। পরিবেশনায় ছিল - সংগীতা,
ব্রিকলেন, লন্ডন।
এই এ্যলবামটির শিরোনাম হয় আমার একটি গান দিয়ে। ক্যাসেটে প্রথম
গানটিই ছিল আমার।
এখানে গানটির কথা তুলে দিচ্ছি ।

'' আনন্দে বেড়াব মোরা মুক্ত বাতাসে
তোমায় নিয়ে যাবো ঐ চাঁদের দেশে ।

তোমায় ভেবে এঁকেছিনু কতোই আলপনা
সুরে ছন্দে করেছি গান রচনা
পুরিবে আমার বাসনা
থাকিলে পাশে ।।

তুমি আমার জীবনের পুষ্পকলি
তাইতো গো ভালোবেসে সেজেছি অলী
যাবো সকল দুঃখ ভুলি
তোমার পরশে।।

সীমাহীন দিগন্তের মাঝে হবো একাকার
বহিবে পুলকধারা প্রেম যমুনার
ইলিয়াস বলে হৃদয় আমার
আছে এই আশে ।। ''

বলে রাখি , এই নিবন্ধ টি পড়ে কেউ যদি এই ক্যাসেট টি শোনতে
আগ্রহী হন, তারা সংগীতা অথবা ব্রিকলেন মিউজিক হাউসে খোঁজ
নিতে পারেন।
আমার এই গানটিতে প্রথমে কন্ঠ দেন , বিশিষ্ট বাউল শিল্পী মুনিবুর রহমান সরকার। যিনি মরমী বাউল শিল্পী আলী হোসেন সরকার এর
বড় ছেলে ও মুজিবুর রহমান সরকার এর বড় ভাই ।
..............................................
বিলাতের সাথে, বিলাতের সাহিত্য সংস্কৃতির সাথে এভাবেই জড়িয়ে আছে আমার মনন। ছায়া পড়েছে ব্রিকলেনের ইটে ইটে। আমি দেখেছি,
আমার নাবিক পিতা কিভাবে তার জাহাজ নিয়ে ভিড়ছেন টেমসের পাড়ে। না বাস্তবে নয়। কল্পনায় ।
( চলবে ..........)




সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৪০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

টারজান ভিসা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×