somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘোড়ার গাড়ি উল্টে গর্তে॥ শিশু ইমরানের মর্মান্তিক মৃত্যু

১০ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শখের বসে ঘোড়ার গাড়িতে চড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের শিশু ইমরান। ঘোড়ারগাড়ি অগাধ গর্তে উল্টে গেলে শিশু ইমরানের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় ঘোড়াটিও মারা যায়। দীর্ঘ ৩ ঘণ্টা যাবৎ গর্তের পানি সেঁকে শিশু ইমরানের লাশ উদ্ধার করা হয়। নতিডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় গাড়োয়ান খোদা বকশোসহ নিহত ইমরানের চাচাতো ভাই হারুন আহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা মসজিদপাড়ার রিপন ও রতন দু’ ভাই। তাদের শ্যালোমেশিন বাড়ি থেকে মধুখালী মাঠে নিয়ে যাওয়ার জন্য একই পাড়ার মৃত মোজাহার মণ্ডলের ছেলে খোদা বকশোর ঘোড়ার গাড়ি ভাড়ায় নেন তারা। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে খোদা বকশো তার ঘোড়ার গাড়ি নিয়ে রিপনদের বাড়িতে আসেন। শ্যালোমেশিন ঘোড়ার গাড়িতে তোলা হলে রিপনের শিশুপুত্র হারুন (৮) ও রতনের শিশুপুত্র ইমরান (৬) বায়না ধরে ঘোড়ার গাড়িতে উঠে মাঠে যাওয়ার জন্য। এক পর্যায়ে শিশু হারুন ও রতন ঘোড়ার গাড়িতে উঠে বসে। নতিডাঙ্গা দক্ষিণপাড়া-কাঁচিকাটা সড়ক দিয়ে খোদা বকশো ঘোড়ার গাড়ি নিয়ে মধুখালী মাঠে যাচ্ছিলেন। এসময় হারান মণ্ডলের বাড়ির নিকটবর্তী বড় গর্তের কাছে পৌঁছুলে একই গ্রামের মৃত শহিদের ছেলে রকিবুল তার পাউয়ারট্রিলার নিয়ে মাঠ থেকে ফিরছিলো। পাউয়ারট্রিলার দেখে ভয় পেয়ে ঘোড়া ঝাপ দিয়ে ওঠে। সাথে সাথে ঘোড়ার গাড়ি উল্টে যায় হারান মণ্ডলের অগাধ গর্তে। গাড়োয়ান খোদা বকশো ও রিপনের শিশুপুত্র হারুন আহত অবস্থায় বেঁচে গেলেও গাড়ির নিচে পানিতে চাপা পড়ে রতনের একমাত্র সন্তান শিশু ইমরান। এলাকার লোকজন অনেক চেষ্টা করে পানি থেকে মৃত অবস্থায় ঘোড়াটি উদ্ধার করলেও পানিতেই চাপা পড়ে থাকে শিশু ইমরান। অবশেষে খবর দেয়া হয় আলমডাঙ্গা ফায়ার সার্ভিসে। প্রায় ২ ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মেশিন দিয়ে এবং গ্রামের লোকজন শ্যালোমেশিন দিয়ে পানি সেঁকে শিশু ইমরানের লাশ উদ্ধারের চেষ্টা করে। এ সময় নতিডাঙ্গাসহ আশপাশ গ্রামের হাজার হাজার লোক গর্তের চারিদিকে ভিড় জমায়। প্রতীক্ষা চলতে থাকে কখন পাওয়া যাবে শিশু ইমরানের লাশ। সবার চোখ থেকে ঝরে পড়ে অশ্রু। সন্ধ্যা ৭টার দিকে শিশু ইমরানের লাশ গর্তের পানি থেকে উদ্ধার করে দমকল বাহিনী। একমাত্র ছেলে ইমরানের লাশ যখন গর্তের পানি থেকে তোলে দমকল বাহিনী, তখন ইমরানের মা-বাবার আর্তনাদে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। অবশেষে গতরাত সাড়ে ৮টার দিকে শিশু ইমরানের লাশ জানাজা শেষে গ্রামে দাফন করা হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×