somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্ল্যাশ ফিকশন

২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নাম তার ফ্ল্যাশ ফিকশন। অল্প কথায় বড় কোনো ভাব তুলে ধরা। আর্নেস্ট হেমিংওয়ের সেই বিখ্যাত ফ্ল্যাশফিকশনটা পড়েছেন কি?

'FOR SALE: BABY SHOES. NEVER WORN.'

আমিও কিছু লেখার চেষ্টা করেছিলাম। সেগুলো তো আর হেমিং সাহেবের মতো হবে না! তবু পড়ে দেখতে পারেন।

#একগুচ্ছ_ফ্ল্যাশ_ফিকশন

১) আশ্চর্যরকম হালকা অনুভূতি নিয়ে ঘুম থেকে ওঠার পর লোকটি দেখতে পেল, পাশ টেবিলে অনেকগুলো ঘুমের অষুধের খালি প্যাকেট ছড়ানো আর বিছানাতে তারই মত দেখতে একজন কেউ...

২) মৃত্যুর খেলায় সঙ্গীর এগিয়ে দেওয়া রিভলভারের ট্রিগার মাথায় টেপার ঠিক আগমুহুর্তেই তার মনে হল, ইতিমধ্যেই পাঁচবার ট্রিগারটি টেপা হয়ে গিয়েছে।

৩) সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মেয়েটি স্বামীর সাথে গল্প করতে করতে বাড়ি ফিরে দেখতে পেল, তাদের ছোট্ট ছেলেটি দাদুর সাথে তার বাবার কবর জিয়ারত করতে যাবার জন্য তৈরি হয়ে বসে আছে।

৪) দোতলা বাসাটির নীচতলায় প্রথম রাতটা নির্ঘুম কাটলো। দোতলার বাসায় মনে হয় সারা রাত পার্টি চলেছে। কিন্তু বাড়িওলা তো বলছিল, দোতলাটা নাকি এখনো ভাড়াই হয়নি!

৫) শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বেহাল নতুন জামাই একা পেয়ে ফাঁকতালে বউয়ের কানে কানে কিছু বলতেই ঘর থেকে আওয়াজ ভেসে আসলো, ‘এই, তুমি আমার যমজ বোনের কানে কানে কী বলছো?

৬) আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’...ফরেনসিক রিপোর্টে প্রমাণ হলো, হাতের লেখাটা একজনের হলেও কাগজটা দুটো হাতের স্পর্শ পেয়েছিল!

৭) ট্রাফিক জ্যামের মধ্যে ধাক্কা লাগিয়ে একজনের মানিব্যাগটা মেরে দিয়ে একটু দূরে গিয়ে প্যান্টের পকেটে ঢোকাতেই বুঝলাম সেটাও এইমাত্র কে জানি সুকৌশলে কেটে ফেলেছে। ভেতরটা গড়ের মাঠ!

৮) একসময় অনেক পয়সা বানিয়ে দিয়েছি যাকে, আমার সেই প্রাক্তন প্রকাশকের কাছে আজ আমি রদ্দি মাল। ভীষণ অবহেলা ভরে হালের ক্রেজ রাইটারের ছবিটা দেখাল আমাকে। চমকে উঠে দেখি, ঘাড় থেকে নামাতে না পেরে একদিন এই ছোঁড়ার পাণ্ডুলিপিটাই এক প্রকাশককে গছিয়ে দিয়েছিলাম! বলেছিলাম, ‘ডাস্টবিনে ফেলে দাও। রদ্দি মাল!’

৯) নারীদিবসে ফেসবুকে জ্বালাময়ী একটা পোস্ট দিয়ে স্ত্রীর বানানো চা মুখে দিতেই খেঁকিয়ে উঠলাম। ছেলেকে পড়াতে ব্যস্ত স্ত্রীকে গরম গলায় বললাম, সারাদিন তো বসেই থাকো! যাও গিয়ে আরেক কাপ বানিয়ে আনো!’

১০)সন্তানসম্ভবা মেয়ের শশুরবাড়িতে রান্না করে পাঠিয়ে শাশুড়ি ছেলের বউকে বলে, ‘মেয়েটার না জানি এখন মায়ের হাতের রান্না খেতে কত মন চায়!’ সন্তানসম্ভবা ছেলের বউটি তখন কল্পনাতে মায়ের হাতের শর্ষে ইলিশ দিয়ে এক গামলা ভাত খাচ্ছে!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৭
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×