somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেলে আসা দিন

৩০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার ছেলের বাংলা পরীক্ষার সময় ফেসবুকে আমার পেজে লেখাটা লিখেছিলাম। আজ এখানে শেয়ার করছি।

আমার ছেলে এসএসসি ক্যান্ডিডেট, আর প্রথম পরীক্ষা বাংলা। তাই আমি একটু বিশেষভাবে ব্যস্ত। বাংলার জ্ঞান ছেলের ওপরে ঝালাই করে নেওয়ার এই তো মোক্ষম সুযোগ!
ছেলের পরীক্ষার সাজ সাজ রব দেখতে দেখতে বারবার নিজের সেই দিনগুলো ভেসে উঠছে চোখের সামনে। সেই বয়সে আমি ছিলাম পাগলা স্টুডেন্ট! পাগলের মতো পড়তাম! হায়রে! পড়ে কী উল্টে বসে আছি আল্লাহ জানেন! কিন্তু পড়াই ছিল যেন জীবনের সব।
তবে আমাদের সময়ে পড়ালেখাকে ঘিরেই অনেক মজার মজার ঘটনা ঘটত। দলবেঁধে স্যারের বাসায় পড়তে যেতাম। সাথে থাকত স্কুলের বান্ধবীরা। কাজেই স্যারের বাসায় বসে আমাদের পুটুর পুটুর আর কিছুতেই বন্ধ হতো না!
মনে পড়ে বাংলার শিক্ষক সুশীল স্যারের কথা। একদিন আমরা এতটাই গল্পে মজে গেলাম যে কিছুতেই আর থামাথামি নাই। স্যার কী পড়াচ্ছেন, কী বোঝাচ্ছেন বা কী বোঝাতে চাচ্ছেন কিছুই আমাদের মাথাতে ঢুকছে না। এক পর্যায়ে স্যার হাল ছেড়ে দিলেন। হুংকার দিয়ে বললেন, 'কালকেই আমি তোদের মাপমত ঠুলি (গরুর মুখে বেঁধে রাখা যা দিয়ে ) বানাব। পাজির দল সব! সব কয়টা ঠুলি পরে বসে থাকবি! দেখব কেমন করে কুটুর কুটুর করতে পারিস!'
ইংরেজির হক স্যার ছিলেন মহা বিপজ্জনক। তিনি সবাইকে ব্যাটা বলে সম্বোধন করতেন। কী ছেলে কী মেয়ে... সবাই তার কাছে ব্যাটা! তো উনি সপ্তাহে একটা দিন নির্দিষ্ট করে রেখেছিলেন যেদিন আমাদের সবাইকে ইংরেজিতে কথা বলতে হবে। খুব সম্ভবত সেটি ছিল মঙ্গলবার।
আমরা তো সবজায়গায় বান্ধবীরা মিলেই ব্যাচ করতাম। কাজেই সেই ব্যাচেও আমরা সব আমরা আমরাই! ধুমসে গল্প করি প্রতিদিন। কে কী মনে করল আমাদের তাতে থোড়াই কেয়ার! কিন্তু মঙ্গলবার এলেই আমরা স্পিকটি নট! একেবারে চুপ। স্যার সেদিন আমাদের গিয়ার উস্কে দেওয়ার প্রচুর চেষ্টা করতেন। আমাদের স্বাগত জানাতেন এভাবে... 'ব্যাটা টুডে ইজ দ্যা ডে অফ স্পিকিং ইংলিশ!' আমরা চুপ! স্যার আবার বলতেন, 'ব্যাটা হাউ আর ইউ ফিলিং টুডে? শেয়ার উইথ ইউর ফ্রেন্ড।' আমরা এর ওর মুখের দিকে চাইতাম! কী ফিল করছি তা তো প্রত্যেকের মুখেই জ্বলজ্বল করছে। কিন্তু আমরা সেটা আর মুখ ফুটে বলতে চাইতাম না!
থাকতাম রাজশাহীতে। রাজশাহীর গরম যে কী জিনিস, সেটা যারা সেখানে না থাকে তা বুঝতে পারবে না।
আমি আমার পড়ার টেবিলের নীচে একটা অর্ধেক পানি ভরা বালতি রেখে দিতাম। সেখানে পা চুবিয়ে পড়তাম। আমার বান্ধবি লুনা বলত, 'হুমায়ুন আহমেদকে তোমার ব্যাপারে জানানো দরকার। উনি একটা জম্পেশ গল্প লিখে ফেলতেন তোমাকে নিয়ে!'
এমনি কত কত গল্প যে জমে আছে বুকের ভেতরে! আজ কোথায় সেই সব দিন... কোথায় বা সেইসব প্রাণপ্রিয় শিক্ষকেরা। প্রায় প্রত্যেকেই পাড়ি জমিয়েছেন অন্যলোকে। মন থেকে তাদের জন্য দোয়া করি সবসময়।
ছোট্ট এই জীবনে এই স্মৃতিগুলো সত্যিই বড় অমূল্য!
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×