somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধে জয়-পরাজয়, এবং অতঃপর....

৩০ শে মে, ২০১৫ সকাল ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ হবে দীর্ঘ প্রতীক্ষার অবসান। সবার মধ্যেই টানটান উত্তেজনা, রাতজাগা টেনশন। কি হতে চলছে যুদ্ধের ফলাফল?

ওহ হ্যাঁ!
এসএসসি পরীক্ষার ফলাফলের কথা বলতে যাচ্ছি।

কাল রাত একটার দিকেও অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিল, চিন্তায় ঘুম আসছেনা।
পরীক্ষা জিনিসটা আলাদা একটা কামিনা চিজ। শালা শুরু হওয়ার সময়ও ঘুম হারাম করে দেবে, শেষ হওয়ার পরেও।

যুদ্ধের কথা বলছিলাম।
একটা কাজিনকে কাল বলছিলাম, অনেক যুদ্ধের পর কাল রেজাল্ট পাবলিশ হবে।
জানতে চাইল, যুদ্ধের কি আছে এখানে? আমরা কি পরীক্ষা দেইনি?

যুদ্ধ নয় কি?
রাজনৈতিক নানা চড়াই-উত্‍রাই পার হয়ে পরীক্ষাহলে পরীক্ষা দিতে যাওয়া যেন একেকটা যুদ্ধজয়।

এই যুদ্ধজয়ী সেনাদেরই আবার দায়িত্ব আবার যুদ্ধ করে আরেকটা জয় আনা।
এই যুদ্ধ, পাশের বাড়ির আন্টির এ প্লাস নজরের সামনে মায়ের নজর ছোট না করে দেয়ার যুদ্ধ।
এই যুদ্ধ, এলাকায় বাবার সম্মান বাড়ানোর যুদ্ধ।
এই যুদ্ধ, বন্ধুদের সাথে বন্ধুত্ব রক্ষার যুদ্ধ।

যাক, কেউ কেউ হয়তো এ প্লাস অথবা গোল্ডেন এ প্লাস পেয়ে যুদ্ধজয় করেও নিল।
এই কামিনা পরীক্ষাটা হয়তো বাকিদের পরিবারে আবার নতুন যুদ্ধ লাগিয়েও দেবে।

যাদের ধৈর্য্য আছে, তারা সয়ে নিল। যাদের নেই, তারা হারিয়ে গেল।
এই 'হারিয়ে যাবো' উদ্দেশ্যপীড়িতদের জন্যই মুলত লিখতে চাচ্ছি কিছু কথা।

প্রতিভা আর পরীক্ষা আসলে এক জিনিস নয়। এ প্লাস, গোল্ডেন এ প্লাস তোমাদের প্রতিভা মাপার মাপকাঠি নয়। আমাদের দেশের প্রেক্ষিতে বলাই যায়, এগুলো হল তোমার মুখস্ত করার ক্ষমতার মাপনযন্ত্র। তোমার পরীক্ষার ফলাফল দিয়ে তুমি বড় হবেনা। তুমি বড় হবে তোমার যোগ্যতা এবং প্রতিভার জোরে।
আর প্রতিভা মুখস্ত করার জিনিস না। আপনে আপই তোমার মধ্যে তার জন্ম আর অনুশীলনের মাধ্যমে এর পূর্ণতাপ্রাপ্তি।
আজ মা-বাবার প্রেস্টিজ রক্ষা করতে পারনি বলে ভেবনা তাঁরা তোমাকে গুরুত্ব দিচ্ছেন না। তাঁরাও তোমার ভাল চান বলেই তোমার থেকে ভাল আউটপুট আশা করেছিলেন, আর তুমি সেটা দিতে পারনি। তো তাঁদের কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তবে এর মানে এই নয় যে, তাঁরা তোমাকে আর চাচ্ছেন না।
বন্ধুদের সামনে ওই যে নিজের সো কলড 'ইজ্জত' রক্ষা করতে পারনি বলে ভেঙ্গে পড়ার কিছুই নেই। এখানেই শেষ নয় আমার বন্ধু। জীবনটা অনেক লম্বা একটা রেস। দুয়েকটা বিটে এসে হোঁচট খেয়ে রেস ছেড়ে পালায় কাপুরুষেরা।

রেজাল্ট খারাপ হয়েছেতো কি হয়েছে? Never give up your life.
খুঁজে বের করো, তুমি কিসে দক্ষ। হোক সেটা অতি নগণ্য। সেটারই চর্চ্চা শুরু করে দাও। মা-বাবার সাপোর্ট না পেলে, লুকিয়ে করো।
এই মা-বাবার মাথা উঁচু করে দিতে হবেতো সবার সামনে!!

পৃথিবীর বিখ্যাতরা আসলে খুব বেশি একাডেমিক্যালি কোয়ালিফাইড ছিলেন না, জানোতো? যদিও তাদের কেউ কেউ ভার্সিটির ক্যাম্পাস ডিঙিয়েছিলেন, তাও খুঁড়িয়ে খুঁড়িয়ে।
তাদের ছিল প্র্যাকটিক্যাল কোয়ালিফিকেশান। যেটা তোমারও আছে। শুধু চর্চ্চার অভাবে সুপ্ত। জাগিয়ে তোলো তাকে।
Then I swear, you can show and you can do better than the so expected, so honored, so dreamed 'A ' gradeds. Not only 'better', you will be the 'best'.

তাই, কাপুরুষের মতো গিভ আপ না করে 'স্টার্ট' করো। এভরিথিং স্টার্টস বাই এ ফেইলিওর।

একটা উক্তি দিয়ে শেষ করবো।
কোন একজন অধ্যাপক বলেছিলেন,"লাখ লাখ ভ্রুণের সাথে যুদ্ধ করে জয়ী হয়ে তুমি আজ মানুষ। তাই নিজেকে এত ছোট করে দেখো না। তুমিও মরে যাওয়া বাকি ভ্রুণগুলোর একজন পারতে।"

যাক, তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। সাফল্যের যাত্রায় তোমাদের প্রথম বাধাটা সফল এবং সার্থক হোক। তবে ব্যর্থ হলেও ভেঙ্গে পড়োনা। সাহসে বুক বেঁধে সকল প্রতিকুলতা ভেঙে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে নিজেকে গড়ে তোলো।

জগতের সকল জীব সুখী ও সমৃদ্ধ হোক।। :v
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×