somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবীরা গোনাহ'সমুহের তালিকা

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবীরা গোনাহের তালিকা, আল্লাহ যেন আমাদের এই গোনাহগুলো থেকে হেফাজত করেন।

১.আল্লাহ তা’আলার সাথে কাউকে শরীক করা।
২. কাউকে অন্যায়ভাবে হত্যা করা।
৩. পিতামাতার অবাধ্য হওয়া ও তাদের কষ্ট দেয়া।
৪. কাউকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা।
৫. ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা।
৬. জুয়া খেলা।
৭. ওজনে কম দেয়া।
৮. দারিদ্র্যের আশঙ্কায় সন্তান হত্যা করা।
৯. কোন নির্দোষ মহিলার উপর যিনার অপবাদ দেয়া।
১০. সুদ খাওয়া ও সুদ দেয়া।
১১. জিহাদের ময়দান হতে পলায়ন করা।
১২. যাদু, বান, টোনা ইত্যাদি করা।
১৩. আমানতের খিয়ানত করা।
১৪. ওয়াদা ভঙ্গ করা।
১৫. মিথ্যা বলা।
১৬. কুরআন শরীফ শিক্ষা করে তা ভুলে যাওয়া।
১৭. আল্লাহ তা’আলার কোন ফরয ইবাদাত যেমনঃ নামাজ, রোজা, হজ্জ, যাকাত ইত্যাদি বিনা কারণে ছেড়ে দেয়া।
১৮. আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা।
১৯. কোন মুসলমানকে কাফির, বেঈমান, আল্লাহ’র নাফরমান, আল্লাহ’র দুশমন ইত্যাদি বলা।
২০. চুরি করা।
২১. গীবত করা ও শোনা।
২২. খাদ্য-শস্যের দাম বাড়লে খুশী হওয়া।
২৩. কোন বস্তুর দাম সাব্যস্ত হওয়ার পরও জোরপূর্বক তার দাম কম দেয়া।
২৪. মদ পান করা ও মাদকদ্রব্য সেবন করা।
২৫. যিনা-ব্যভিচার করা, পুরুষে পুরুষে, নারীতে নারীতে মৈথুন করা।
২৬. গায়ের মুহাররম এর নিকট নির্জনে বসা।
২৭. আল্লাহ’র নিয়ামতের না- শোকরী করা।
২৮. জুলুম-অত্যাচার করা।
২৯. আল্লাহ তা’আলার রহমত হতে নিরাশ হওয়া।
৩০. কারো প্রতি অহেতুক মন্দ ধারণা পোষণ করা।
৩১. অপরের দোষ অনুসন্ধান করা।
৩২. কারো ঘরে অনুমতি ব্যতিত প্রবেশ করা।
৩৩. বিনা ওযরে জুমু’আর নামাজ তরক করা।
৩৪. মিথ্যা কসম খাওয়া।
৩৫. আল্লাহ ছাড়া অন্য কারও নামে কসম খাওয়া।
৩৬. কাফিরদের রীতিনীতি ও প্রথাকে পছন্দ করা।
৩৭. অশ্লীল নৃত্য ও গান-বাজনা উপভোগ করা।
৩৮. সামর্থ্য থাকা সত্ত্বেও ন্যায় ও সত্যের পথে আহবান না করা এবং অন্যায় ও অসত্য প্রতিরোধের চেষ্টা না করা।
৩৯. মুসলমানদের উপর জুলুম করা ও তাকে অপমান করা।
৪০. কোন পশুর সাথে যৌন অপরাধে লিপ্ত হওয়া।
৪১. শূকরের গোস্ত খাওয়া।
৪২. কোন হারাম দ্রব্য ভক্ষন করা।
৪৩. আল্লাহ’র নাম ব্যতিত অন্য কারও নামে যবেহকৃত পশুপাখির গোস্ত খাওয়া।
৪৪. মিথ্যা সাক্ষী দেয়া।
৪৫. জ্যোতিষীদের ভবিষৎবাণী বিশ্বাস করা।
৪৬. গর্ব ও অহংকার করা।
৪৭. ঋতুমতী অবস্থায় স্ত্রী সহবাস করা।
৪৮. সত্য ও ন্যায়ের উল্টা ফয়সালা দেয়া বা বিচার করা।
৪৯. জালিম ও অত্যাচারীর প্রশংসা করা।
৫০. আত্মীয়তার বন্ধন ছিন্ন করা।
৫১. ইচ্ছাকৃতভাবে নামাজের ওয়াক্ত না হওয়া সত্ত্বেও ফরয নামাজ আদায় করা।
৫২. সাহাবায় কিরাম (রাঃ) দেরকে মন্দ বলা।
৫৩. ঘুষ খাওয়া।
৫৪. স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ বাঁধিয়ে দেয়া।
৫৫. কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা।
৫৬. কারণ ছাড়াই স্ত্রীর স্বামী সহবাসে অসম্মত হওয়া।
৫৭. আল্লাহ’র শাস্তি হতে নির্ভয় থাকা।
৫৮. আলিম, হাফিয ও ক্বারীদের অসম্মান ও অবজ্ঞা করা।
৫৯. স্ত্রীর সাথে যিহার করা।
৬০. বেপরোয়াভাবে বার বার গুনাহে লিপ্ত হওয়া।

সুত্রঃ দৈনন্দিন জীবনে ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×