somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসপাতাল ভাংচুর করে লাভ কি?

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ পত্রিকায় একটা খবর পড়ে খুব খারাপ লাগল, তাই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে চাই, আপনারা আপনাদের মতামত দিবেন আশা করি।

খবরের শিরোনাম “ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, ঢাকা মেডিকেলে রোগীর স্বজনদের হামলা-ভাংচুর”

আসুন দেখি, আসলে এখানে কী ঘটেছে। ঘটনাটা এই রকম যে একজন রোগী অ্যাপেন্ডিক্স অপারেশন করাতে এসেছেন, অপারেশনের পর তার আর জ্ঞান ফেরেনি, তিনি মারা গেছেন। তাহলে এই রোগী মারা যাবার সম্ভব্য কারণ হতে পারে কয়েকটা, প্রথমত, হয়তো রোগীর অ্যাপেন্ডিক্স আগেই ফেটে গিয়েছে, ইনফেকশন ছড়িয়ে পড়েছে, অপারেশন করে ইনফেকশন কমানো যায়নি, ফলে তিনি মারা গেছেন। দ্বিতীয়ত, রোগীর হৃৎপিণ্ড হয়ত দুর্বল তাই অপারেশনের ধকল সামলাতে না পারার কারণে মারা গেছেন, এখন কেউ হয়তো বলবেন যে ”তাহলে অপারেশন করা হল কেন?” এর উত্তর হচ্ছে, অ্যাপেন্ডিক্স রোগের একমাত্র সমাধান হল অপারেশন করে এটা ফেলে দেয়া। এখন আপনি ঢাকা মেডিকেলে যান অথবা স্কয়ার হাসপাতালে যান অথবা নিউইয়রক এর বেলভিউ হাসপাতালে যান, সব জায়গাতেই অপারেশন করবে কারণ এটাই একমাত্র চিকিৎসা। এখন রোগী মারা গেলেই যদি কেউ বলে যে ভুল চিকিৎসা হয়েছে, তাহলে তো বোঝা যায় অভিযোগকারী ব্যক্তি, যারা অপারেশন করেছেন তাদের চেয়ে ভালো ডাক্তার, তো অভিযোগকারী কেন নিজেই চিকিৎসা না করে অন্য পচা(!!!) ডাক্তারের কাছে নিয়ে আসলেন? তিনিই তো চিকিৎসা করতে পারতেন তাহলে তো আর রোগীটা মারা যেতো না। আসলে একজন প্রকৃত ডাক্তার কখনই ইচ্ছে করে একজন রোগীর ক্ষতি করেন না, আপনি নিজেকেই প্রশ্ন করুন, আপনি ডাক্তার হলে কি রোগীর ক্ষতি করতেন? করতেন না। এবার আপনাকে আরেকটা প্রশ্ন করি, ধরেন আল্লাহ না করুন, আপনার স্বজন মারা গেছেন, এখন আপনার কি হাসপাতাল ভাংচুর করার মত কোন শক্তি থাকবে? ভাংচুর করতে লাঠি লাগে, সেই লাঠি কি আপনি আগে থেকেই হাসপাতালে নিয়ে আসবেন? ইট-পাটকেল নিক্ষেপ করে আইসিইউ ভাঙ্গবেন, তো ইট পাবেন কোথায়? হাসপাতালে কি ইট বিক্রি হয়? এর উত্তর হয়তো আপনাদের জানা নেই কিন্তু আমাদের জানা আছে। আমরা এখন সবাই জানি যে আমাদের দেশে মারামারি, ভাংচুর এগুলো করে কিছু ভাড়াখাটা লোকজন। এরা পয়সার বিনিময়ে এসব করে। হাসপাতালে যারা ভাংচুর করেছে তারা কেউই মৃত রোগীর স্বজন নয়! এরা হল ভাড়াখাটা লোকজন। তো এদের দিয়ে কি করা হয়? এই যে এরা হাসপাতেলের আইসিইউ ভাঙ্গলো, তো অন্য রোগীর জন্য তো এখন এই আইসিইউ ব্যাবহার করা যাবে না, আগে এটা মেরামত করতে হবে, তাই না? তাহলে যদি কোন রোগীর অবস্থা খারাপ হয় তো ডাক্তাররা কি করবেন? তখন ডাক্তারগণ বাধ্য হয়ে অন্য কোন বেসরকারী হাসপাতালে পাঠাবেন, আর এখানেই তো ঐ বেসরকারি হাসপাতালের লাভ! ঐ হাসপাতাল তো আর আপনার কাছে ঢাকা মেডিকেলের মত অল্প টাকায় চিকিৎসা করবেনা, আপনার পকেট কাটা বা গলা কাটা হয়ে যাবে। কেউ প্রশ্ন করতে পারেন “কেন? অন্য সরকারী হাসপাতালে পাঠালেই তো হয়?” তাদের বলব, সরকারী হাসপাতালে কত রোগী থাকতে পারে তার কোন ধারণা যদি না থাকে তো একদিন সকালে ঢাকা মেডিকেলে এসে কিছু সময় কাটিয়ে যাবেন, দেখবেন বাংলাদেশে কত রোগী আছে। আচ্ছা, তাহলে আমাদের পত্রিকাগুলো এমন বিভ্রান্তিমূলক খবর ছাপে কেন? তারাও হয়তো কিছু পায়। এক সময় এমন ভাংচুর করতে করতে হয়তো সব সরকারী মেডিকেলগুলো শেষ হয়ে যাবে, শুধু থাকবে বেসরকারি হাসপাতালগুলো, তখন কি রোগী মরবে না? মরবে হয়তো কিন্তু সে খবর পত্রিকার পাতায় ঠাই পাবে না।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×