somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুত না পেয়ে বিদ্যুত কেন্দ্র ভাংচুর কতোটা যৌক্তিক?

২১ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা কল্পনা করুন, ধরুন আপনার পরিবারের লোক সংখ্যা ৪ জন; আপনার খুব খিদে পেয়েছে, আপনি দেখলেন ঘরে খাবার আছে অল্প, ৩ জন পেট ভরে খেতে পারবে। তখন, আপনি কি করবেন? আপনি যদি বুদ্ধিমান হন তো আপনি অল্প অল্প করে সবাইকে দিয়ে সমান ভাগ করে খাবেন, পেট না ভরুক, সবার পেটে যেন খাবার যায় সেটা নিশ্চিত করবেন। আর যদি স্বার্থপর হন তো নিজে একাই সব খেয়ে ফেলবেন। আর যদি মহা বেকুব, মহা গর্দভ হন তো আপনি পুরো খাবারের হাড়ি নিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন। নিজেও খাবেন না কাউকে খেতেও দেবেন না। ঠিক একই যুক্তি খাটে আমাদের দেশে বিদ্যুত না পেয়ে বিদ্যুৎ কেন্দ্র ভাংচুর করার ক্ষেত্রে।

আমাদের দেশ অর্থনৈতিক ভাবে দরিদ্র, এখন ভাংচুর করে যদি আরও দরিদ্র বানিয়ে দেয়া হয় তাহলে কি কাজটা যুক্তিযুক্ত? না। আসলে এই ভাংচুর করে কিছু ভাড়াখাটা লোকজন যারা পয়সার বিনিময়ে নিজের দেশের ক্ষতি করে, মীর জাফর ধরনের লোক এরা। সাথে কিছু উত্তেজিত বোকা মানুষ থাকে যারা না বুঝেই দেশের ক্ষতি করে। কথা হল, বিদ্যুৎ কেন্দ্র ভাংচুর করলে আপনি বিদ্যুৎ পাবেন কিভাবে? যেই বিদ্যুৎ কেন্দ্র আপনি ভাঙ্গলেন সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে তো আর বিদ্যুৎ তৈরিই হবে না কারণ আপনি তা ভেঙ্গে ফেলেছেন। আপনাদের উচিত আরও নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যাতে বেশী করে বিদ্যুৎ পাওয়া যায়। কাজেই বিদ্যুৎ কেন্দ্র ভাংচুর না করে নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করুন এবং এই বিদ্যুৎ কেন্দ্র গুলো নজরে রাখুন যাতে
মীর জাফররা নষ্ট করতে না পারে।

আসলে আমাদের দেশকে পঙ্গু করতে নানা ধরনের পরিকল্পনা চলছে, এগুলো তারই অংশ বিশেষ। তাই আসুন, আমরা ভাংচুরকারীদের প্রতিহত করি, ভাড়াখাটা মীর জাফরদের থেকে দেশের সম্পদ রক্ষা করি।
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×