somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাগর-রুনি হত্যা তদন্ত এবার নতুন ছকে! - কালের কন্ঠ

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার এক বন্ধু আমায় জিজ্ঞাসা করলো সাগর-রুনীর জন্য ফেসবুকে লেখা ছাড়া তুমি আর কি করতে পারো?

উত্তর ছিলো না আমার মুখে। কি করতে পারি আমি এছাড়া? আমি ছা -পোষা মানুষ, দিন আনি- দিন খাই। আমি পারি না, এই মুহূর্তে বাংলাদেশে চলে যেতে আর সবাইকে বলতে এই যে, আপনারা যারা যুদ্ধাপরাধীর বিচার চান, আপনারা কি একই সঙ্গে পারেন না সাগর-রুনীর জন্য বিচার চাইতে। তখনই আরেকদল এসে বলবে তাহলে বিশ্বজিত, ইলিয়াস আলী, ত্বকি বা যারা বছরের পর বছর বিচারের জন্য মাথা ঠুকছে তারা কি দোষ করেছে? আরো বলবে, যেখানে সাগর-রুনীর সহকর্মীরা তার জন্য কিছু করতে পারছে না সেখানে আমরা কারা?
তারা আমাকে আরো কি উত্তর দেবে সেও আমার জানা। তারা বাংলার সময় বাংলা পরীক্ষা দেয় আর অংকের সময় অংক। আবার কেউ বা হয়তো বলবেন, রাস্তা মেরামতে কাজ চলছে, আপনার কথা শুনতে সময় লাগবে। যে দেশে যুদ্ধাপরাধীদের বিচার হতে ৪২ বছর পার হয়ে যায় তবুও বিচারের নামে ভোট ব্যালান্সের খেলা চলে সে দেশে সাগর-রুনীর বিচার পেতে আরো ৪২ বছর লাগবে। আর ততদিনে সাগর-রুনীর সন্তান মেঘের বয়স হবে প্রায় ৫০ বছর।

যে দেশের সবচেয়ে দূর্নীতিবাজ লোকগুলোর মধ্যে একজন পায় 'মানবাধিকার কমিশন পদক ২০১৩' সে দেশের ভবিষ্যত কি?
যে দেশের মানুষ সহকর্মীর মৃত্যুর বিচার চাইতে গিয়ে চা-পানি আর ফুচকা খেয়ে বিচার চাইতে ভুলে যায় সে দেশের কি হবে?
যে দেশের প্রধানমন্ত্রী বলে বেডরুমের নিরাপত্তা তার দেয়া তার পক্ষে সম্ভব না, সে দেশের কি হবে?
যে দেশে দিনের পর দিন মানুষ রাস্তায় বসেও জামাত-শিবিরের রাজনীতি বন্ধ করতে পারেনা সেই দেশের আসলে কি হবে?

একজন বললো, কি বলো সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল সোমবার সারা দেশে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। আমি বলি, হ্যা দিয়েছে আর ঐ পর্যন্তই। কিছুক্ষণের মাঝে খবরও চলে আসতে পারে, সাংবাদিকরা তাদের এই হরতাল বাতিল করে দিয়েছে।

তারপর সবাই মিলে আবার বলবে তদন্তের নতুন মোড় এসছে। এটাও বলবে, সাগর-রুনীর চরিত্র খারাপ ছিলো। মেঘের ভবিষ্যত ভেবে আমরা চুপ করে বসে আছি, যাতে বড় হয়ে মেঘ কষ্ট না পায় আর সম্মানের সঙ্গে বাঁচতে পারে। তারা ভাবে না, বাংলাদেশের মতো একটি দেশে তাদের সন্তান মেঘ, বাবা-মা ছাড়া আসলে কতটুকু সম্মান পাবে জীবনে। দারোয়ান এনামুলের সঙ্গে ডিএনএ মিলেনা। ডিএনএ মিলাতে হলে আসল খুনীদের ধরা দরকার। বহুদিন ধরে কিছু নিরাপরাধী মানুষকে সন্দেহের নামে জেলে বসিয়ে রেখেছে। তাদের কারো সঙ্গে ডিএনএ মিলে না। আর আমরা তখন আবারো অথর্বের মতো তদন্তের নামে প্রহসন দেখে যাবো। আর কেঁদে যাবে সাগর-রুনীর পরিবার আর তাদের কিছু আপনজনেরা।

আমরা এমন গন্ডারের চামড়া ধারণ করেছি শরীরে ঘটনা ঘটার ৫ দিন পর টের পাই আরে সাগর-রুনীর সঙ্গে যা ঘটেছে তাতো আমার সঙ্গেও ঘটতে পারতো। আর তখন আমার মৃত আত্মা ব্যর্থ ভাবে দেখে যেত আমারই সহকর্মীদের চা খাওয়ার নাটক। ও হ্যা, আরেকটি কথা বলতে তো ভুলেই গ্যাছি নামায পড়া আর রোজা রাখা সাগর- রুনীকে, কবে আবার কে নাস্তিক হিসেবে ঘোষনা দিয়ে বলবে, এরাতো আমাদের কেউ ছিলো না। তখন আবার সব তাই রে নাই রে না হয়ে যাবে।

আর সেই উল্লাসে সাগর-রুনীর খুনীরা দেশে এবং দেশের বাইরে বসে আবার প্রধানমন্ত্রীকে বাঁচাল আখ্যায়িত করবেন। আর তিনিও তা না শোনার অভিনয় করে যাবে। না শোনার অভিনয় না করে আসলে লাভ নেই, কারন খুনের আসল রহস্য বের হলে অনেক এবং অনেক দলীয় গোমর ফাঁস হয়ে যাবে।

তাই আমিও আসলে ফেসবুকে সাগররুনীর বিচারের দাবী চাওয়া ছাড়া আর কিছুই করতে পারিনা। আর তার জন্য কোন পুরষ্কারেরও আশা করি না। আমি যতটুকু করি তা নিজের কাছে নিজেকে মানুষ ভাবার দায় মেটাতে লিখে যাই। যতদিন কলমে শক্তি আছে লিখে যাবো।

ফারজানা কবীর খান (স্নিগ্ধা)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×