somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেডরুমের নিরাপত্তা ও আরেকটি খুনঃ আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আমাদের ভবিষ্যৎ

১৮ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রক্তের জলে পিচ্ছল হল আরও একটি পরিবারের বেডরুম। রক্তস্নাত এই পরিবারের গৃহবধু তিন সন্তানের জননীর নাম “ফাহিমা সুলতানা"। এটি এখন আমাদের দেশে ঘটা করে পালন করা বৈশাখের পান্তাভাতের মত। আমাদের মনে আছে সাগর-রুনির খুনিদের ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “৪৮ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হবে”। ৪৮ ঘন্টা আজও হয়নি। কারন সাগর-রুনির খুনিদের সনাক্ত করা তো দূরের কথা বিপরীতে আমাদের প্রধান মন্ত্রী মহোদয় বললেন, “সরকার কারো বেডরুম পাহারা দিতে পারবে না” আর আইন প্রতিমন্ত্রী বললেন, “সব আলামত নষ্ট হয়ে গেছে”। এভাবে সবকিছুই ধামাচাপা দেয়া হলো।

ঘটনার কিছুদিন পর খুনি চক্রান্তের নির্মম শিকার হলেন সৌদি কূটনৈতিক। ঘটনার কোন আলামত পাওয়া গেল না।এরপর মিরপুরে খুন হলো একটি শিশু, অপহৃত ও খুন হল কয়েকজন ব্যবসায়ী ও ছাত্র। নিখোজ হলেন সাবেক সাংসদ ইলিয়াস আলী। এভাবে একের পর এক খুন, অপহরণ, গুম চলছেই। পক্ষান্তরে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী বলেই চলেছেন “এগুলো বিচ্ছিন্ন ঘটনা, আইন শৃঙ্খলা পূর্বের যে কোন সময়ের তুলনায় ভালো”।

এখন প্রশ্ন হলো সাধারণ জনগন কি আজ নিরাপদ জীবন-যাপন করতে পারছে? নাকি অপরাধীরা অপরাধ করার জন্য নিরাপত্তা, আইনের আশ্রয় ও পৃষ্ঠপোষকতা পাচ্ছে?

এটা কি প্রত্যাশিত ছিল? জনগন কি সরকার নির্বাচন করেছিল বড় বড় বাড়ী আর দামি গাড়ী কেনার জন্য? ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ার জন্য? খুন, হত্যা আর লুণ্ঠনের জন্য? আমার মাথা খুবই ডাল তাই জনগনের কাছেই প্রশ্নটি রাখলাম।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×