স্মরণের অরুণিমা তোমায় দিলাম সখা এবার
অনেক দিয়েছি আগে তখনো
জানতে চাইনি এখনো
কেনইবা দিলাম তোমায় এই বিচিত্র বিবরণ।
রাত্রি লুকানো হেথা পথে পথে ক্লান্তিতে
আমি আলো হাতে ছুটি উল্লাসে হায়েনার বনে
নিমগ্ন অজুহাতে
প্রতিটি সুজন-প্রাতে।
ধার করা হাসি, বিনিময় ঋণ
চাইনি তা কোনদিন,
চেয়েছি বিলাতে জীবনের আলো
'অমূল্য সুখ' প্রিয় সেই যে গো ভালো।
ইচ্ছেগুলো মাঝে মাঝে বলে উঠে তাই
লহরী এসো হেথা সন্দর্ভ হই
ব্যাথাগুলো যেখানে সাগর
ঢেউ কি সেখানে কখনো প্রাবন্ধিক?
আমায় টানিছো তোমরা কোন সে ছন্দ-টানে
এই নিমগ্ন অাঁধারের বিয়াবানে।
04.08.2006
মদীনা মুওয়ারা, সৌদি আরব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




