অথৈ, অনন্ত, অসীম যা বলো; সমতায় সীমাহীন
ধারন করি যে সেই সম্পদ- আমারই মনভূম।
এখানে রয়েছে বালুকণা হতে পরমাণু জীবনের
আকাশে আকাশে সপ্তোপারের মহাপ্রভূ-ভাবনায়
যত রঙ নেই ধনু-বাদলের ইলশেগুঁড়ির গায়ে
চিত্র দিনের, বিচিত্র রাতের ক্যানভাস অজানায়।
দৃষ্টি যে তার ভুবন বিজয়ী দ্রুততম মহাযান
হাজার বছরের অজানা পথ-যাত্রীর অভিযান
সময়ের কণা-ক্ষণ্ হেথা যথেষ্ট চারিতে মহাকাল
আনন্দ-বেদনায় মিশে অনুভবে অফুরন্ত মহাপ্রাণ।
স-ব আছে তবু কিছু নেই এই অপ্রান্ত মন আমার
পৃথিবীর মায়া থেকে ওপারের ভালবাসা-যাতনার।
13.08.2006
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য [link|http://www.luthersurfboards.org/image/heart-shaped%20world.JPG|K
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



