গত দুইদিন গ্রামের বাড়ি ছিলাম। ২০০১ সালে বিএনপি ক্ষমতা আসার পর হতে আমি দল হতে পরিত্যক্ত, বাড়িতে এবং এলাকার রাজনৈতিক লোকজনের সাথে অনিয়মিত। নতুন উঠতি তরুনদের সাথে আমার কোন পরিচয় নেই এবং অতীত অভিজ্ঞতার আলোকে পরিচিত হওয়ার কোন আগ্রহও হয় না।গত দুইদিনের একদিন বাজারে ঘুরলাম একদিন বিয়ের দাওয়াত খেলাম (দাওয়াত ছাড়াই)। এখনও পরিচিতদের সাথে দেখা হলে সবাই আগের মতোই মায়া মমতা এবং আবেগ দেখায় যা সত্যিই আন্তরিক। সমাজের বেশিরভাগ লোক সত্যিই ভালো মানুষ।টুকটাক যেটুকু কথা হল সবার সাথে তাতে বুঝলাম রাজনীতির দোহাই দিয়ে রাজনৈতিক দলগুলো বিশেষ করে সরকার দলের বিভিন্ন অঙ্গ সংগঠন তথা ছাত্রলীগ-যুবলীগের সীমিত সংখ্যক প্রোডাক্টের নেতৃত্বে সমাজ আজ অসভ্য, মাস্তান এবং মাদকের অভয়ারন্যে পরিনত হয়েছে। জনপ্রতিনিধিরা, রাজনৈতিক নেতারা যেখানে শিশু, কিশোর এবং তরুনদেরকে আদব-কায়দা, নীতি-নৈতিকতা, সততা-সামাজিক মুল্যবোধ শিক্ষা দেয়ার কথা সেখানে আজ তার শুধু বিপরীত চিত্রই নয় বরং তথাকথিত নেতাদের সাথে থাকে কিছু অসভ্য জানোয়ার স্থানীয় ভাষায় তাদেরকে বলে “স্কারাপ”।এই স্কারাপদের ব্যবহার করেই তথাকথিত নেতাদের কামাই রোজগার।স্কারাপরাই আঞ্চলিক নেতা তাদের কাজই হচ্ছে সাধারণ মানুষকে হয়রানি করে, বিপদে ফেলে, ফাঁদে ফেলে টাকা নেয়া। তাদের কাছেই জিম্মি হয়ে গেছে সমগ্র সমাজ ব্যাবস্থা।দুঃখজনক হলেও সত্য কিছু শিক্ষিত এবং ভালো মানুষ হিসেবে পরিচিত লোকজনও এই তথা কথিত নেতা এবং স্কারাপগুলোকে সমর্থন দেয় শুধু মাত্র রাজনৈতিক বিবেচনায়। অন্যদিকে সাধারণ মানুষগুলোর চলছে মান বাঁচিয়ে চলার এক নীরব জীবনযুদ্ধ।
আলোচিত ব্লগ
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।