somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেশা এবং বউয়ের অভিসম্পাত /:) /:)

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেশা জিনিসটাই নাকি খারাপ। তা সে যে কোন নেশাই হোক না কেনো( আমার বউ কইছে)।নেশাখোরকে সবাই অপছন্দ করে(আরেক নেশাখোর বাদে)। তো এহেন বদ একটি নেশা আমারো আছে।সেটি হলো বই পড়া। বই পড়ার জন্য ছাত্র জীবনে পিতা,মাতা,গুরুজন সবাই মিলে আমাকে যথেষ্ট অত্যাচার করেছে। ভেবেছিলাম, নিজে উপার্জনক্ষম হবার পর আর কোনো ঝামেলা থাকবেনা। কিন্তু বিয়ের পর বউ নামক উপদ্রবটা, আমার বই পড়া নিয়ে সারাক্ষনই ঘ্যান ঘ্যান করে। ভাব দেখে মনে হয়, আমার লাইব্রেরীর সব বইগুলো ওর সতীন। মাঝে মাঝে বলে আমার নাকি, মেয়েমানুষ বিয়ে না করে বই বিয়ে করা উচিত ছিলো। এটা কোনো কথা হলো?

নেশাটা শুরু হয়েছিলো সেবার রহস্য পত্রিকা দিয়ে, দশ বছর বয়েসে। এখনো নতুন কোন বই পেলে, দুনিয়া ভুলে আমি ঝাপিয়ে পড়ি। আমার নেশার একটা নমুনা আপনাদের সামনে পেশ করছি। এস.এস.সি পরীক্ষা শেষ করেছি সবে। বাবা-মা সহ পরিবারের সবাই গ্রামের বাড়ীতে বেড়াতে যাবে। আমি অসামাজিক টাইপ বলে, সবাই আমাকে বাড়ীর দারোয়ান নিযুক্ত করে চলে গেলো। আম্মা সব ভাড়াটিয়া খালাদের বলে গিয়েছিলেন, আমাকে তাদের বাসায় খেতে দেয়ার জন্য। তো আমি দরজা জানালা সব বন্ধ করে, কিচেনে গিয়ে বড় এক ফ্লাক্স চা বানিয়ে নিলাম। এরপর কিচেন থেকে মুড়ির টিনটাকে বয়ে আমার রুমে নিয়ে গেলাম। তারপর শুরু করলাম পড়া। তার আগের দিন মহল্লার সব পোলাপানের কাছ থেকে গোটা ছয়েক বই যোগাড় করে রেখেছিলাম।গোগল, দস্তয়েভস্কি, বুদ্ধদেব গুহ আর সমরেশের মোটা তাজা বই। গোটা দুয়েক আসিমভ আর আর্থার সি ক্লার্কও ছিলো। ওগুলোতে পরে দাঁত বসাবো ভেবে এক কোনে রেখে দিলাম। ইংরেজী জিনিসটা কামড়াতে তখন একটু কষ্ট হতো। আর আমার কেনো যেন মোটা তাজা বইয়ের প্রতি লোভ বেশী। অনেকক্ষন ধরে মজা নিয়ে পড়া যায়। যাই হোক আমি পড়ছি পড়ছি আর পড়ছি। পড়তে পড়তে আমার দিন-রাত, ভূত বর্তমান ভবিষ্যত সব একাকার হয়ে গেলো। মাঝে মাঝে ঘুমিয়ে গেছি আবার জেগে উঠে পড়তে শুরু করেছি। প্রাকৃতিক ডাকেও সাড়া দিয়ে যাচ্ছিলাম। এভাবে মোটামুটি সব শেষ করে আসিমভে কামড় বসাচ্ছি; এমন সময় ড্রয়িং রুমের দরজায় দমাদম শব্দ হাল্কা ভাবে কানে এলো। ভুলে আমি আমার রুমের দরজাও বন্ধ করে রেখেছিলাম। যাই হোক, পড়ি মড়ি করে ছুটে গিয়ে দরজা খুলে
দেখি পুরা গুষ্ঠী হাজির। বাজান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওনারা নাকি আধা ঘন্টা ধরে দরজা নক করছিলেন। আমার ঘোর তখনো কাটেনি। ঠুটা বাইগা আমার মাথার ভেতর ঘুরে বেড়াচ্ছে। খুব সরল ভাবে মাকে জিজ্ঞেস করলাম- আজ কি হরতাল? ছোট ভাই বোন গুলো আমার দিকে এমন ভাবে তাকালো, যেন আমি চিড়িয়াখানার কোনো চিড়িয়া। তখন হঠাৎ করে বুঝতে পারলাম আসল ব্যাপারটা। কোনো রকমে পরিস্থিতি সামাল দিয়ে, ছোট ভাইকে জিজ্ঞেস করলাম- কেমন মজা করলি? ছোট ভাই বললো- ধুর, তিন দিনে আর কি মজা করা যায়? আমি খামোশ খায়া খাড়ায়া রইলাম।:-*:-*
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×