বন্ধু বলতেই কেমন জানি শান্তি অনুভব করি। জানেন ? এই শান্তি কিভাবে অশান্তিতে কনভার্ট হয়ে যায়। আমার বেশ ভালই অভিঞ্জতা আছে। যাই হোক, আমি বেশ কিছু দিন আগে ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা বলি। আমার ছোট বেলার বন্ধুর সাথে আমার ছোট খাটো বিষয় নিয়ে হুটহাট লেগে যায়। এবার এর ঝগড়া বেশ ভালই সময় মাটি করে দিল।পাক্কা আট্টি মাস।কিন্তু আমি বেশ অস্থিরতার মধ্যে ছিলাম।আমার বন্ধুরা আর আমি চাচ্ছিলাম সব মিটমাট হোক। কিন্তু বেকুবটা

আমার কোন কথাই শুনবে না। অপেক্ষা করতে লাগলাম কোন এক ইনসিডেন্ট এর জন্যে যেটি ওকে আমাকে মনে করাবে। আমি ওকে অনেক বেশি ফিল করি। তাই যখন শুনলাম ওর মা হাসপাতাল এ,আর তার ডেংগু হয়েছে,যার কারনে প্লাটিলেট এর স্তর ১৫,০০০ এ নেমে এসেছে,১১ ব্যগ রক্ত লাগবে।ছুটে যাওয়ার জন্যে তর সইছিলো না।ঠিক তখন ই ওর ফোন পেলাম। যদিও জানি ও আমাক ফোন দিতে দ্বিধা করছিলো।আমি জানি ওর একগুঁয়েমি। চলে গেলাম হাসপাতাল। এরপর আমিও দিলাম এক ব্যাগ রক্ত । এখন আন্টি বাসায়।অনেক সুস্থ এখন তিনি। আমাদের বন্ধুত্বটা আবার শুরু। দুদিন পরে বন্ধুরা ইফতার পার্টিও করে ফেললাম,আয়োযনটা ওর ই ছিল। আমাদের যে কোন ঝগড়া কখনো হতে পারে বা হয়েছে এটা কেও বিলিভ ই করবেনা। আট মাসের কত কথা হলো।কিন্তু একবারো আমাদের মধ্যকার ভুল বুঝাবুঝি উঠে আসেনি।
সারকথা: আমার মতো আপনাদের কাছেও বন্ধুত্বটি যেন এমন ই হয়। কখন,কাকে,কথায়,কিভাবে প্রয়োজন হবে কেও ই জানেনা। আমি আমার বন্ধুত্বকে সম্মান করি।
মহান আল্লাহ্পাক বলেছেন : তোমরা সৎ কাজের মাধ্যমে অন্যায় এর জবাব দাও...। সুরা:মুমিনুন;৯৬