somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চন্দ্র মহল ইকো পার্ক (অনেকের কাছেই এখনও অজানা)

১২ ই মে, ২০১২ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাহ! অপূর্ব। এই শব্দ দুটোই বের হয়েছিল সবার প্রথমে যখন খুব সাধারন,অনাড়ম্বর গেট অতিক্রম করে ভিতরে প্রবেশ করি চন্দ্র মহল ইকো পার্ক এর। ঘুরতে গিয়েছিলাম মংলা,খুলনা। এর ই মাঝে সময় বের করে পীর আওলীয়ার নগরী বাগেরহাট এর রণজিতপুর এলাকার চন্দ্র মহল ইকো পার্ক দেখতে যাওয়া। মংলা থেকে প্রায় ১.৫ (দেড়) ঘন্টার রাস্তা। আবার ঢাকা-মংলা বাস এ করেও সরাসরি আসা যায় এই ইকো পার্ক এ। হাইওয়েতেই বিশাল বড় করে লিখা স্বাগতম চন্দ্র মহল ইকো পার্ক। এখান থেকে ভিতরে আরো ১.৫ কিলো পথ। প্রবেশের রাস্তা তুলনামুলকভাবে ওতোটা ভালো না। বৃষ্টির জন্যে অনেক খানা-খন্দ হয়েছে। আমি এবং আমার গাইড ফারুক ভ্যান নিয়ে রওনা হলাম, ১০মিনিটেই গেট এ। ফারুকের কাছ থেকে জানতে পারলাম প্রথমে পুরো ফ্রি ছিল কিন্তু পরে প্রথমে ১০ টাকা এবং এখন ২০ টাকা হয়েছে প্রবেশ মূল্য। এতদূর আসা বৃথা যাবে কিনা চিন্তা করতে করতে ভিতরে প্রবেশ করলাম। কিছুক্ষণ এক জায়গায় হতবিহবল হয়ে দাঁড়িয়ে রইলাম। এত সুন্দর!! হাঁটছি আর মুগ্ধ হচ্ছি। বাংলাদেশের সংস্কৃতি থেকে শুরু করে বাগেরহাট খুলনার দর্শনীয় স্থান,মসজিদ এর রেপ্লিকা দেখলাম এখানে। রয়েছে বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের জীবনবৃত্তান্তের স্লেট,রয়েছে বিশেষ ব্যক্তিত্বদের রেপ্লিকা। বাচ্চাদের জন্যে ভিতরে রয়েছে চিল্ড্রেন’স পার্ক আর্ট গ্যালারী মিউজিয়াম, রয়েছে সুন্দর ছোট্ট একটি চিড়িয়াখানা,বেশ ছিমছাম পরিবেশ। ভিতরে তিনটি বিদেশি কুকুর দেখালাম প্রশিক্ষনপ্রাপ্ত,এদের ট্রেইনার এর কাছ থেকে জানতে পারলাম রাতের বেলা কোন অযাচিত ব্যক্তি ভিতরে পা ফেলার সাহস করে না এদের জন্যে। হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছি, আর মুগ্ধ হচ্ছি। পিকনিক স্পট পার করে হাঁটতে হাঁটতে কখন নারিকেল বাগানের ভিতর ঢুকে পড়েছি খেয়াল ই করিনি। ফারুক এর ছবি তোলার কথা মনে করিয়ে দেওয়াতে সংবিৎ ফিরে পেলাম। নারিকেল বাগান পেরিয়ে,আশে পাশের ছোট ছোট পুকুর এর মতো জলাধার পেরিয়ে চন্দ্রমহলকে ঘিরে তৈরি পরিখার সামনে এলাম। সেই প্রাচীনযুগের রাজমহলগুলোর মত চন্দ্র মহলের পরিখা করা। জুতো খুলে প্রবেশ করলাম। প্রতিষ্ঠাতাদের পরিচয় পেলাম তাদের ছবি দেখে জনাব সৈয়দ আমানুল হুদা সেলিম এবং মিসেস নাসিমা হুদা চন্দ্রা,ওনারা প্রবাসে বসবাসরত। ভিতরে কারুকাজ করা বিছানা, বিভিন্ন দেশের ডাকটিকিট, মুদ্রা, প্রাচীন কলের গানসহ দোতালার উপরের সিলিং থেকে ঝুলন্ত কারুকাজকৃত ঝাড় দেখে বেরিয়ে এলাম। এরপর পানির নিচের সুড়ঙ্গ পথ হয়ে উপরে উঠে এলাম,পাশে ছোট ছোট গ্লাস দিয়ে বেষ্টিত এ পথ। এখন বেরোবার পালা,জানিনা কিসের টানে আবার ফিরে গেলাম প্রাঙ্গনের ভিতরের দিকে। একটি কথা বলা হয়নি ভিতরে কাজ চলছে। আরো অনেক কিছু সংযোজন এর অপেক্ষায় রয়েছে। যারাই সুন্দরবন, বাগেরহাট যান না কেন, চন্দ্র মহল ঘুরে আসতে ভুলবেন না।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১২ দুপুর ১২:৫৫
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×