somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেরিকা.....কিয়ের কি

১৮ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1,2--2,1
123--321
1234--4321

এভাবে চলে পিছনের টান গুলোর কার্যক্রম।আমার বাবার জন্ম অজপাড়া গায়ে।বিদ্যুৎ গিয়েছে বছর ছয়েক।এখন ও প্রধান বাহন পা,তার পর ই স্থান দখল করেছে নৌকা।মফস্বলের কোন এক ছোট বাসায় আমার যখন জন্ম হয়, তখনও সে তার আবাস থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেনি।তাই শিকরের টানে বার বার ফিরে গিয়েছে সেখানে।সেখানেই তো সব তার।তার সে টান হে প্রতিস্থাপিত করতে চেয়েছে আমাদের মাঝে।প্রতি বছর দুই ঈদ বাদ দিলেও আম কাঠলের বন্ধে আমরা সব গ্রামের বাড়ি।সে আম কাঠালের বন্ধ বললেও আমরা কিন্তু সামার ভেকেশনই বলতাম।ইংলিশ মিডিয়ামে পড়তাম যে!!!!!20-22 বছরের অভ্যাসে একটা ভালবাসা জন্মেছিল হয়তো।কিন্তু সে টান কি খুব প্রথিত ছিল নিজের মাঝে??

সেই ছোট শহর ছেড়ে যখন বড় শহরে আসি,সে টান কি অনুভব করেছি কখনও?না তেমন করে না।কারন মাঝে চলে এসেছে আরেকজন,আমার জন্ম শহর।সেখানে আমার পরিবার।ধীরে ধীরে সেই আমার শহর হয়ে যায়।তবু ভুলে যেতে পারি না সেই মেঠো পথ।জোছনায় ফকফকা উঠান।কোসা নৌকা বেয়ে দূরে কোথাও চলে যাওয়া।রাত বিরাতে উদ্দেশ্য বিহীন হাটা।ধান কাটার সময় ক্ষেতে খাবার নিয়ে গিয়ে ,নিজেও খেতে বসে পড়া।না কোন শহুরেপনা ছিল না সে আচরনে।শুধু কথার টান ছিল না।ঠিক বুঝে যেত বাইরে থেকে এসেছে।তাদের নিজস্ব শব্দ ভান্ডার আমি ব্যব হার করিনি,যদিও তা উন্মোক্ত ছিল সর্বদা।

নতুন শহরে নিজেকে এতোটা জড়িয়ে ফেলেছি নিজেকে,সে টান টা অনুভব করার সময় কখন ও পাওয়া যায় নি।বিস্তৃত হয়েছে শহর আকাশ পানে,আমরাও উপরের দিকে দেখতে শিখেছি।কাউকে দেখতে হলে ঘাড় বাকিয়ে উপরে তাকাতে হয়।মানুষের কাছে পৌছতে লিফট লাগে।সে দিন পিছনে ফেলে এসেছি,যেখানে খড়ের গাদায় শুয়ে আকাশ দেখা যায়,সামনে তাকালে মানুষের চোখ বরাবর তাকানো যায়।তবু এই শহর কে ই আপন লাগে।এখানে নিজের মানুষ তৈরী হয়,করতে হয়।আপন জন তৈরি করতে হয়।এটাকেই কেমন আপন লাগে।এই জ্যামে আটকানো রাস্তা,ধুলা বালি ,কিচির মিচির শব্দ,ছিনতাই,মিছিল মিটিং,চা,সিগরেটের ধুয়া,সব ই নিজের মনে হয়।

তবু দিন যায়,জীবন কে দেখতে শিখি নিজের মতো করে।নিজের মতো করে বুঝতে শিখার এক পর্যায়ে একদিন সেই গ্রমের মানুষ, সেই মফস্বলের মানুষ আর এই শহরের মানুষের চোখের জলে ভিজে যাওয়া পথে হেটে হেটে পৌছে যাই এয়ারপোর্ট এ।ছোট শহরটায় গেলও সেই গ্রমে যাইনি আমি আসার আগে। তারা এসেছিল আমাকে দেখতে।আমি কি সেই মেয়েটা নেই.....আমি কি নামী দামী কেউ? বা জনপ্রতিনিধি? যে নির্বাচনের আগে সবার বাড়িবাড়ি যায়,কিন্তু পাশ করার পর মানুষ তার বাড়ি গিয়ে শুভাশিষ জানিয়ে আসে!!!!
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:১১
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×