somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহলে কবিতা কি ? কাহাকে বলে কবিতা ?

২৮ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্রিয় বন্ধুরা,

আমরা অনেক ব্লগাররাই কবিতা লিখে থাকি । যা শব্দময় হয়েও নিরব, সকলের প্রতি উদ্দিষ্ট হলেও নিতান্ত ব্যক্তিগত ।
ছোটো ছোটো কথায়, সাদাসিদে ঘরোয়া ধরনের মৃদু মৃদু কিছ বাক্যে আমাদের মনের কথাটিই হয়তো আমরা বলতে চাই । আমাদের অপটু হাতের (সবার নয়) এই লেখাগুলো মানেই আমাদের “অক্ষমতা” নয়, এ বিশ্বাসটুকু আছে । এ যে শুধু অলস দিনগুলোতে একজন পার্থিব ভাববিলাসীর স্বপ্ন মাত্র, একথা মনে করতে ইচ্ছা করেনা ।
কোনও কবিতাই অসংগত নয় । কবিতা বললেই সাধারন মানুষ উচ্চমার্গের কিছু শব্দবিন্যাস, ধ্রুপদী কথামালাকেই বোঝে । ভয় পেয়ে দুরে সরে থাকে । কবিতা সত্যই কি তাই ?
কাকে বলে কবিতা ? এটি একটি অসম্ভব প্রশ্ন ।

তবুও কবিতা কাকে বলে এ সম্পর্কে আমার একটি একপেশে ধরনের “কবিতা কবিতা লেখা” আপনাদেরকে শেয়ার করতে চাই । আপনারাও আপনাদের মতামত দিতে পারেন , শিরোধার্য্য অবশ্যই....

কবিতা
কবিতা কি ? কাহাকে বলে কবিতা ?
কি মতিগতি কবিতার ?
কবিতা নিয়ে সারগর্ভ প্রবন্ধ লেখা যায় - লেখা হয়,
লেখা যায় গল্প, কবিতা কভু নয় ।

কবিতা কি শুধু উত্তরের কনকনে শীতের শরীর
পারেনা যাকে দিতে উষ্ণতা কোনও আগুন পৃথিবীর ?

কবিতা কি শুধু পড়তে গিয়ে আবেগে গভীর ক্রন্দন,
আহা-উহু করা জীবনের যতো গান ?
সোনালী বালুর চরে জলজকণ্যার শবরী শরীর,
বাতাসে ডানা মেলা এলোমেলো যতো উপাখ্যান ?

কবিতা কি আকাশের শাড়ীর আঁচল, রংধণু রং মাখা
না কি বলা, কী করে সে পড়ে থাকে বিধবার মতো শাঁখা ।

কবিতার শুরু কি শুধু গলার কাছে ঠেলে ঠেলে কিছু উঠে আসা
হরিষে – বিষাদে মাখানো হৃদয়ের যতো ভাষা ?

তাহলে কবিতা কি ? কাহাকে বলে কবিতা ?

কবিতা শুধু এলোমেলো কিছু অক্ষর, শ্রুতিনন্দন।
কবিতা শীতের শরীর নয়, নয় গভীর ক্রন্দন,
শাড়ীর আঁচল নয়, নয় বিধবার শাঁখা
কবিতা যে কেবলই এক প্রেমপত্র, যার অর্থ বাঁকা ।

কবিতা যেমন সাজানো যায় থরে থরে
অক্ষরের পর অক্ষরে, কবিতা
শব্দের পর শব্দ গেঁথে নির্মাণ করা যেন এক অধরা মিনার ।
কবিতা মানেই “ভালোবাসা” শুধু তোমার-আমার ।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×