somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার তুমি বা’হাতি রাস্তা নেবে – আমি সোজা ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তোমার কাছ থেকে দশটা টাকা চেয়ে নিলাম
সিগারেট ফুরিয়েছে বলে,
এই রৌদ্র মাথায় নিয়ে আমরা ছিলাম
এতোক্ষন চুপচাপ ।
অনেকক্ষন কথা বলিনি কেউ আর তখনই
সিগারেটের কথা মনে হলে
তোমার কাছ থেকে দশটা টাকা চেয়ে নিলাম ।

তোমার বিন্দু বিন্দু ঘাম লেগে থাকা মুখ
বেশ খানিকটা হেটে আসায় ফুলে ফুলে ওঠা বুক,
স্যান্ডেলের ষ্ট্রাপে ওটা কি কোনও ফুল ?
ঠিক ঠাহর হয়না কোন শাড়ী তোমাকে মানায়
অথচ এইবেলা, আধবেলা অফিস শেষে
ঘরে ফেরা লোক,চোখের কোনায় তাকায় উৎসুক ।
তোমাকেই দ্যাখে, এক নারী
কিছুটা বিবর্ণ শাড়ী, লেবাস কমদামী, স্যান্ডেলও তাই
ঘেমে ওঠা মুখ, শক্ত চোয়াল
প্রসাধনের কোনও ব্যাপার স্যাপার নাই।

অথচ প্রসাধনহীন তোমার শরীর অটুট এখনও,স্থির ।
যেখানে যেমন থাকার আছে ঠিকঠিক
নাহ্‌, তাও নয়। আরো যেন বেশী কিছু কোথাও আছে,
বোঝা যায় কি যায়না
অন্তত আমি বুঝিনা ।
বোঝে ঐ লোকগুলো, আধবেলা অফিস শেষে
ঘরে ফেরা লোক তাকায় উৎসুক
দ্যাখে, যেন তুমি ঠিক ‘ম্যাডোনা’।

তুমি একটু বিরক্ত বিরক্ত মনে হয়,
সিগারেটের ধোঁয়ায় ?
নাকি লোকেদের চোখের ভয়!

আসলে ভেবে দ্যাখো, কি ভীষন খেটেখুটে এখন
সারাদিন পর ফিরছো ঘরে
সাথে মলিন পুরুষ একজন । যে তোমার কিছু নয়
আবার অনেক কিছু, এমন ভাব ধরে
রৌদ্র আড়াল করে
তোমারই গায়ে ছায়া ফেলে পাশাপাশি
এমন একটা ঘনিষ্ঠ সান্যিধ্যে বিলাসী
বাবুর মতো হাটছে।
আমি তো জানি, টাইপিষ্ট কাম কেরানী
এমন একটা চাকরী । কতোই বা বেতন তোমার !
সারাদিন আঙ্গুলে তোলা খট্‌খট্‌ শব্দের মতোন
বাড়ীতেও লেগে আছে খট্‌খট্‌, মায়ের অসুখ
বাবার হার্টের রোগ, দু’দুটো ভাইবোন ।
তার উপর আমি বেকার একজন
তবুও শৈশবের সেই ভালোবাসার মন
এখনও রেখেছো মনে
কে জানে, এ কেমনতরো খেয়াল তোমার!

তুমি তো জানো, যে টাকাটা নিলাম সিগারেটের
ওরকম কতোই তো নিয়েছি কতোদিন। ফেরৎ এর
আশা করোনি কখনও, জানতে
কিছু একটা রোজগারপাতি ছাড়া পারবোনা দিতে
ফিরিয়ে সে ঋন, যেমন নিত্যদিন
এভাবেই পাশাপাশি হেটে যাওয়া ছাড়া
অন্য নিয়তি নেই আমাদের।

মনে আছে, একবার আমিও একজন কবির মতোন
কবিতা লিখেছিলাম, সুখের সংজ্ঞা নিয়ে ?
“ সুখ মানেই যাবতীয় অসভ্য শয়ন
কারুকার্যময় স্তনের মিনার।
সুখ মানেই ভালোবাসা –
তোমার আমার। ”
পড়তে গিয়ে লজ্জায় লাল, বলেছিলে ডেকে
‘যাহ্‌, কি অসভ্য তুমি। এইসব ছাইপাশ কেউ ল্যাখে ?’
আসলে কোনও সুখের মতোনই কোনও একটু সুখ
হাতের নাগালে অনায়াস হয়না কখনও
কারন, বিপ্রতীপ সময় দিয়ে আছে মুখ
আমাদের সময়ে ।

এবার তুমি বা’হাতি রাস্তা নেবে, আমি সোজা ।

প্রতিদিন যেমন হেটে আসি অগনিত লোক ঠেলে
অফিস-দালানকোঠা,দোকানের আলো, রিকসার ঠুন্‌ঠুন্‌
পিছে ফেলে
বেয়ারা কুকুর আর বিষন্ন দিন, তাও পিছে পড়ে যাবে
শুধু তোমার চোখ নিত্যকার মতো থম্‌কাবে ।
কিছু বলতে গিয়েও বলবেনা
আসলে আমাদের বলার কিইবা আছে !
শুধু দু’টি ভিন্ন রাস্তা
তুমি বা’হাতি – আমি সোজা ।



সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৭
৩৫টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×