এক সময় অল্প কিছুতেই রাগ হতো
চুন থেকে পান খসলে__বাড়ি ঘর মাথায় তুলতাম।
: এখন সয়ে গেছে।
এক সময় তোমার অপেক্ষায় মাতাল প্রেমিক ছিলাম
তোমার চোখের তারায় ছিলো আমার স্বর্গবতী ফুল
: এখন বিবর্ণ দিনের রোজনামচা।
এক সময় মনে হতো মানুষ এমন কেনো হয় ?
সুুন্দর আর কল্যাণই তো মানুষের ব্রত হওয়া উচিত
: এখন মুখ বুজে থাকি।
এক সময় মনে হতো তোমাকে হারাতেই পারবো না
হারালে একটি দিনও বাঁচবো না
: এখন মনে হয় নিঃসঙ্গতার মতো ভালো আর কিছুতেই নেই।
আমি এখন শান্তস্নিগ্ধ নদী
নীরবে বয়ে চলি কালনিরবধি।
২৬.০৫.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



