somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মা" এর মায়া ও অসহায় এতিম শিশুদের বাস্তব অবস্থান !

২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"মা" কত দামী ! কত মহামূল্যবান ! তা জানিনা ! তবে মা এর মায়া ! মা এর দরদ যে, কত অকৃত্রিম তা অনেক অনেকভাবে ঠের পাই ! অনাথ অসহায় শিশুদের সাথে ঘনিষ্টভাবে মিশে তার গবেষনামূলক প্রমানের আর কিছু আছে বলে আমি মনে করি না ! সমুদ্র, নদী ও প্রকৃতির অনেক কিছুর মায়ার গভীরতার অকৃত্রিমতা ১০০ % ধরতে না পারলেও শিশু ও মা এর মায়া এবং আন্তরিক টান যে, ১০০ % অকৃত্রিম তা ধরতে পারার আর কোন কিছুই আমার কাছে বাকী নেই ! শতভাগ অকৃত্রিম and Only the love is so pure and unconditional in the World !
চাঁদপুর থেকে ফিরছি ! ছবির তিন মায়াবী শিশু কিশোর আপন তিন ভাই জাহাজের ছাদে আপনমনে বসে গল্প করছিল। কথা বললাম পরিচিত হলাম ছবি তুললাম অনেক গভীর দীর্ঘ নিঃশ্বাস এসেছিল ! একমাত্র কারন হল "মা" ! তারা তিনভাই মিলেমিশে মা এর ড়াকে মা এর অসুস্হতার খবর শুনে মা কে দেখতে যাচ্ছে। মা সৎ বাপের সংসার করছে । সৎ বাপ তাদের মেনে নিতে পারে না। ছোট ভাই মা এর পেটে থাকতে, মঝো জন ৩ বছর এবং বড়জন ৪ বছর বয়সে ড্রাইভার পিতা জেলখানায় অসুস্হ হয়ে মারা গিয়েছিল ! দূরঘটনার মামলায় বিচারের আগেই পিতার মৃত্যু জেলেই হয়। বড় জনের শুধু মনে আছে বাবাকে কবর দেওয়ার স্মৃতি। ছোটদের কিছুই মনে নেই। ছোটভাইয়ের জন্মের ২ বছর পর মা ২য় বিয়ে করে থাকে মুন্সীগন্জে ! আজ তারা মিলেমিশে অসুস্হ মা কে দেখতে যাচ্ছে ! সৎবাপের অগোচরে মুন্সীগন্জ ঘাটে প্রিয় মা কে দেখে মায়া ও আদর নিয়ে আবার রাত ৯টার ষ্টীমারে চাঁদপুরে বুড়ো নানুর কাছে ফিরে আসবে। বলছিল তাদের মা ও বুড়ো নানু ছাড়া আর কেউই নেই ! বলছিল নানুর কাছে তিন ভাই রাত্রে একসাথে ঘুমায় ! দিনের বেলায় বড়জন টমটম চালায়, মেঝোজন গাড়ীর গ্যারেজে কাজ শিখছে এবং ছোটজন ফার্নিচারের দোকানে কাজ করে।

মূল কথা হল, "মা" এর বিষয়ে তারা যেভাবে কথাগুলো বলছিল তখন সবারই চোখ মুখ মিলিয়ে অনেক মায়াবী এক চেহারা ফুটে উঠেছিল। বড়জনের চোখের পানি টলমল করছিল ! দেখে বুঝলাম "মা" এর জন্য তাদের মায়া দরদও অনেক অকৃত্রিম ! যার মূল্য আমার জানা নেই ! আমি হিসাব করে দাঁড় করাতে পারি না ! আপনি কি পারেন? অনেক শুভ কামনা এ তিন শিশু কিশোর সহ এ পৃথিবীর সকল অসহায় শিশুর জন্য ! আমি এরকম অনেক অসহায় পথশিশুকে পেয়েছি যারা পথে এসেছে সৎ বাপ ও সৎ মা মনে নেয় না বলে। মেনে নিলেও অনেক মারধর ও অত্যাচার করে বলে এরা পথে আসতে বাধ্য হয় ! এ ধরনের শিশুদের আইনী সুরক্ষা দেওয়ার কোন বিশেষ আইন আছে বলে মনে হয় না। বাস্তবে তার অনেক প্রয়োজন। প্রয়োজন সরকার ও আমাদের সকল সক্ষমদের এরকম অবুঝ এতিম শিশুদের সুরক্ষায় এগিয়ে আসা। এরা মাসুম এতিম অসহায় শিশু এদের কোন দোষ নেই ! জন্ম ও মৃত্যুর জন্য এ সকল শিশু কিশোররা দায়ী হতে পারে না ! আসুন আমরা এতিম অসহায় শিশুর সাথে মিশি ! তাদের খবর নিই ! তাদের আদর ও সহয়তা দিয়ে সর্বোপরি নিশ্চিত সুরক্ষা দিই ! -চাঁদপুর হতে ঢাকামুখী ষ্টীমার থেকে, মেঘনা নদী !
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×