somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যরকম কিছু গান

২৭ শে জুন, ২০০৯ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই বাংলা কিংবা ইংরেজী গানের সাথে কমবেশী পরিচিত, কিন্তু কিছু গান আছে যেগুলো ভাষার ব্যবধান থাকা সত্ত্বেও আমাদের মন ছুঁয়ে যায়। আপাতদৃষ্টিতে অপরিচিত কিন্তু অসাধারন এমন কিছু গান নিয়েই আমার এই লেখা। আশা করছি সবারই ভালো লাগবে গানগুলো।


বিখ্যাত স্কটিশ কবি রবার্ট বার্নসের লেখা অন্যতম একটি গান হচ্ছে "Auld Lang Syne"। ১৭৮৮ সালে গায়েলিক (Gaelic) ভাষায় লেখা এই গানটি অনেকেই গেয়েছেন, কিন্তু স্কটিশ গায়ক ডগি ম্যাকলিনের (Dougie Maclean) কন্ঠ এই গানটিকে যেন অন্য একটি মাত্রায় পৌঁছে দিয়েছে। এই গানের ছায়া অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন "পুরোনো সেই দিনের কথা" নামের আরেকটি কালজয়ী গান।


Auld Lang Syne - Dougie Maclean



রবীঠাকুরের "পুরোনো সেই দিনের কথা":




কেনিয়ান গায়ক আয়ুব ওগাডার (Ayub Ogada) গাওয়া একটি অসাধারন গান "কথবিরো" (Kothbiro)। যারা The Constant Gardener সিনেমাটি দেখেছেন তারা হয়ত এই গানটি চিনতে পারবেন। গানটিতে Ouma নামের এক কিশোরকে বলা হচ্ছে তাদের গরুর পালকে নিরাপদে সরিয়ে আনতে কারন 'ঝড়' (Kothbiro) আসছে।কেনিয়ান ভাষায় গাওয়া হৃদয়স্পর্শী এই গানের কথাগুলো অনেকটা এরকম:

Dear children, the rain is coming,
bring in the cattle, bring in our wealth

Ayub Ogada - Kothbiro




ইউরোপে বিশেষ করে ইউকে (UK) তে যারা থাকেন তারা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় দেখে থাকবেন রেড ইন্ডিয়ান একটি ব্যান্ডকে পারফর্ম করতে। বাঁশী এবং ড্রামের সমন্বয়ে বিস্ময়কর এদের গান। আমি প্রথম এদের দেখি গ্লাসগো সিটি সেন্টারে। রেড ইন্ডিয়ান (যদিও এরা নেটিভ আমেরিকান নন) গান শুনে দেখতে পারেন।



রবার্ট বার্নসের লেখা এবং ডগি ম্যাকলিনের গাওয়া আরেকটি অসাধারন গান হচ্ছে "Green Grow the Rashes"। এই গানটিও গায়েলিক ভাষায় লেখা। কথিত আছে যে, এই গানের সূত্র ধরেই "গ্রিংগো" কথাটির উৎপত্তি যা মেক্সিকানরা ব্যবহার করে আমেরিকানদের বোঝাতে।



এমন অনেক গান সুন্দর আছে বিভিন্ন ভাষায়, আপনাদের সংগ্রহে এমন কোন গান থাকলে অনুগ্রহ করে শেয়ার করবেন।

ধন্যবাদ!!!



তথ্যসূত্র: Wikipedia
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×