somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এখন সন্ধ্যা হবে। মানে বিকেলের শেষ সময় চলছে। সূর্যের আলো লালচে থেকে পাকা আমের মত রং করতে করতে এক সময় টুপ করে ডুবে যাবে। শীতের মৌসুমের শেষ সময় চলছে, সন্ধ্যা নামার সাথে সাথে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তবে তা গরম কাপড় পড়বার মত নয়। এই সময় তেলে ভাজা গরম গরম লালচে বেগুনি থেকে ভারী মজা লাগে। দুটি বেগুনি, দুটো আলুর চপ, আর তারপর কম চিনি দেয়া একটা দুধ চায়ে চুমুক দিতেই হোসেনের চিঠি লিখবার ইচ্ছে মাথায় আসল। চিঠি লিখবে।

চিঠি! এই যুগে কেউ চিঠি লেখে?

নিজেকেই যেন প্রশ্ন করে হোসেন। রাস্তায় হাটতে হাটতে যে কয়টা ওই লাল রংয়ের চিঠির বাক্স দেখেছে প্রায় সব কয়টিই অচল, কিছু ভাংগা, কিছুতে তালা ঝুলছে। হৃদয় নিংড়ানো অক্ষরে বোনা চিঠি পোস্ট করবার জায়গা আর নেই তেমন। অথচ খুব বেশি দিন কি আগের কথা, যখন চিঠি ছিল রাগ, অনুরাগ, ভালোবাসার এক অদ্বিতীয় মাধ্যম? লুকিয়ে ঝুকিয়ে না বলা কথা বলা হোক আর পরিবারের খোজ দেয়া নেয়া হোক, সামনা সামনি যে কথা গুলি বুকের মাঝে জমে থাকত কিন্তু মুখ দিয়ে আর প্রকাশ হোতো না কি অবলীলায় না চিঠিতে বলা হোত। যেন চিঠি যেন শুধু মাত্র মন, কাগজ, আর কলম ই না, যেন পরম বন্ধু। কথা বলবার যে জড়তা, যে সংকোচ, যে আড়স্টতা, কলমের হাত ধরে কাগজের সেই সরল সাদা বুকে, অক্ষরের পর অক্ষর সাজিয়ে, যেন যাকে লিখছি সে সাদা পৃসঠার ঠিক ওপারে, যেন তার মুখ দেখা যাচ্ছে যেভাবে মন দেখতে চায় মুখখানি সেভাবেই, কোনো বক্তব্যহীন, শুধু অভিব্যাক্তি নিয়ে চেয়ে আছে। না বলা কথা গুলি যেন অন্তর থেকে বেরিয়ে এসে কলমের কালিতে সেই সাদা পৃসঠায় লেখা নামে রুপ নেয়। আহা কি আবেগ জড়ানো সেই লেখা।

কখনও আব্দারে ভরপুর তো কখনো অভিমানে কখনো প্রচন্ড হতাশায়, কখনো পরম পাবার আশায়, কখনো তীব্র আকাংখায়, কখনো শেষ ভরসায়, কখনো বা তা প্রথম চিঠি কখনো বা শেষ চিঠি। কখনো তা বহুল আদান প্রদানে এক ইতিহাস, অথবা কোন কিছুর দলিল। কি লিখব কি লিখব, কিভাবে লিখব, কি ভাবে শুরু করব, কি নামে লিখব, কোন শব্দটা যুতসই, বানান ভুল হোলো না তো? বেশি ছোট হয়ে গেল না তো আবার বেশি বড় হয়ে গেল না তো? কত আশংকায় পৃসঠা ছিড়ে ছিড়ে ফেলা, অনেক সাধনার পর মন মত একটা চিঠি লিখে ফেলা। প্রিয়জনের হাত পর্যন্ত পৌছানোর এক্টা বুক দূরুদুরু ভাব এরপর উত্তরের আশায় দিন গুনতে থাকা। চিঠি পেয়ে কি ভাবল, কি উত্তর আসবে, আদৌ উত্তর কি দেবে? এ আরেক উত্তেজনা। যখন চিঠির প্রতিউত্তরে চিঠি আসে, কখনো এক নিমিষেই পড়ে ফেলা, অথবা সযত্নে রেখে একাকী করে নিজেকে ধীরে ধীরে পড়ে ফেলা, বিশাল ব্যাপার। এ শুধু চিঠি লেখা লিখিই নয়, এর সাথে আদ্যোপান্ত যে কত কিছু আছে তা প্রদান আর আদানকারী ই জানে৷ বড্ড ইচ্ছে করছে, চিঠি লিখবে হোসেন।

প্রাপক নেই কেউ ই, তবু লিখবে।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৫
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×