আমি খুব একটা বাংলা লিখতে পারি না। আমার সোনার দেশের মন্ত্রী মহোদয়েরা আমাদের জন্য যা করতেছেন, তার জন্য এই সামান্য কষ্ট কিছুই না!!! ভুল হলে সঠিক করে দেবেন আর ঠিক হলে প্রিয় পাঠক আপনারা ও তাদের জন্য একটু লিখবেন।
প্রিয় আমার দেশের সুশিল সমাজের মন্ত্রি মহোদয়েরা; আপনারা ভালো আছেন তো!!!! কারণ আপনারা ভালো থাকতেই হবে, তা না হলে এ দেশের মানুষগুলোর ভাগ্য নিয়ে চিন্তা করবে কে? এদেশের মানুষের ভাগ্য যে খুব ভালোর ভালো তা আমরা আপনাদের কে ভোট দিয়ে জয় যুক্ত করার পর পরই বুঝতে পেরেছি! আমাদের মাননীয় প্রধান মন্ত্রী এদেশের মানুষের ভাগ্য নিয়ে যাতে কেউ চিনিমিনি খেলতে না পারে সেই জন্য মন্ত্রী পরিষদ ছোট রাখার কথা দিয়েছিলেন, তা তিনি করে দেখিয়েছেন কিন্তু সেইখানে ও কথা থেকে যাই; তিনি মন্ত্রীত্ত্ব বুঝিয়ে দিয়েছেন ঠিক কিন্তু মন্ত্রীদের কাজ বুঝিয়ে দেন নি!!!
আমরা সবাই দেখেছি সেই বিডিয়ার বিদ্রোহের ঘটনা, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রীর ভুমিকা থাকা প্রয়োজন ছিল, সেইখানে ভুমিকা রেখেছে মাননীয় কৃষি মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং ভুমি মন্ত্রী সাথে আর ও অনেকে
আবার আমরা সবাই দেখেছি বসুন্ধরা সিটিতে যখন আগুন লেগে পুড়ে গেল কোটি টাকার সম্পদ সেখানে ভুমিকা রাখার কথা ছিল বাণিজ্য মন্ত্রী কিন্তু সেখানে ও আমরা দেখলাম অন্য, সেখানে ভুমিকা রাখলেন মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
আবার আমরা এটা ও দেখেছি যে, বাজার নিয়ন্ত্রণ যেখানে বাণিজ্য মন্ত্রীর হাতে ন্যাস্ত সেখানে ভুমিকা পালন করতেছেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় অর্থমন্ত্রী। ওয়াও বাংলাদেশের মন্ত্রী মহোদয়েরা ওয়াও .............
ধুর কি ছিন্তা করতেছি, যেখানে আমার মৌলিক চাহিদা নিয়ে কথা সেখানে আমার এসব চিন্তা না করলেও ছলবে। মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন এমনকি তাঁর কমিটির সকল এমপি একই কথা বলেছেন যে, মৌলিক জিনিস গুলো যাতে মানুষ হাতের নাগালে পায় সেই ব্যাবস্থা করবে কিন্তু কই, তা তো মনে হয় আমি আমার সময়ে দেখে যেতে পারবো না........ তা না হলে বাজারে প্রতিটি জিনেসের মূল্যে যেভাবে দিনকে দিন বাড়তেছে তা আমাদের মন্ত্রী মহোদয়রা চোখেও দেখেন না কিন্তু আমাদের ভাগ্য উন্নয়ন নিয়ে উনারা খুব ব্যাস্ত... আমি শুধু একটি জিনিসের দাম নিয়ে বলবো আজ এবং সাথে এই সরকারের কিছু নতুন আইন এর কথা বলব!
বন্ধুরা আমার সময় মাত্র ১৫ মিনিট তাই আজ আর বেশি লিখতে পারলাম না। ইনশাল্লাহ আগামীদিন কিছু লিখবো ...... ওয়েট সবাই।
শুনেছি ভারত সরকার নাকি টিপাইমুখে বাঁধ নির্মাণ করতে যাচ্ছে; আমার দেশের মন্ত্রি মহোদয়েরা সেইখানে গিয়ে আসস্থ হলেন যে, ভারত সরকার টিপাইমুখে বাঁধ নির্মাণ না করে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবেন; এতে করে এদেশের মানুষের কোন অসুবিধা হবে না!! আমি বলতে চাই- এদেশের প্রায় ১০% মানুষ মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে, সেখানে আমরা শুধু পানি পেয়ে খুশি হলে তো চলবে না পাশাপাশি ইলিশ যাতে করে নির্বিঘ্নে আমাদের দেশের নদী গুলোতে আসতে পারে সেই দিকে ও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় দের খেয়াল একান্ত কাম্য।
চলবে .....
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


