জলদি ডাকো কাজী।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলে আমার বড্ড ভালো
দেখতে খুবই হ্যান্ডসাম,
মাঝে মাঝে মদ গাজা খায়-
হবে কি তাতেই বদনাম?
মেয়ের তো ভাই বংশ ভালো-
দেখতে ভারি চমৎকার,
ফেসবুকে তার রাত কেটে যায়
গোটা বিশেক বন্ধু তার।
ছেলে আমার কাজ করেনা
কি আসে যায় তাতে,
মেয়ে তোমার এ সংসারে
থাকবে দুধে-ভাতে।
মেয়ে আমার ভাত রাঁধেনা
হয় যদি সে কালো,
চিন্তা কিসের তোমায় অনেক
বাসতে পারবে ভালো।
ছেলের- রাত কেটে যায় ড্যন্স ক্লাবে
দিন কেটে যায় ঘুমে,
মেয়ে আমার বেজায় খুশি
এবার- ডেটিং চলবে রুমে।
মেয়ের- পড়ালেখার কথা কি আর আমি বলি
সে তো এক বিশাল ইতিহাস,
জেএসসি আর এসএসসিতে
করেছে ডাবল পাস।
জেএসসি এক্সাম দিতে গিয়ে-
খোঁজ ছিলনা চোদ্দ দিন,
মেয়ে আমার মুক্তমনা!
সব কাজেতেই স্বাধীন।
এসএসসি তে বয়ফ্রেন্ড নিয়ে
গিয়েছিল সিলেটে,
বয়ফ্রেন্ড তাহার কেয়ারফুল
দিয়ে গেছে বাড়িতে।
ছেলে আমার ধর্ষণ মামলায়
এক নম্বর আসামী,
এসব কাজে নাই সে এখন
হবে আই-ডিয়াল স্বামী।
মা- শুনলেতো ছেলের গুন
তুমি কি এবার রাজী?
কি যে বল বাবা, লজ্জা লাগে-
জলদি ডাকো কাজী।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন
আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন