somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহিত পুরুষ

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(প্রথম অংশ বনফুলের "গরু" কবিতা অবলম্বনে রচিত প্যারডি কবিতা)

স্ত্রী তোমায় বেজায় খাটায়
টানায় সংসারের গাড়ি,
একটু যদি ভুল করেছ
অমনি মারে কথার ঝারি।

আপন মানুষ বলতে তোমার
নেই কিছু এই বিশ্বেতে,
সাড়াটা দিন কাজ করিয়া
বাসায় আসো কোন মতে।

স্ত্রী তোমার টাকা নিবে
সময় নিবে অবসরে,
অমত হলেই মারবে গুতা
বারন কে তাই করতে পারে।

তোমার উপর এ অত্যাচার
তুমি সাদা মনের মানুষ,
কারন তুমি নও জীবিত
তুমি বিবাহিত পুরুষ।
...................................

এই কবিতা শুনার পর-

বউটা আমার অভিমানে
ফুলিয়েছে গাল,
রাগ করিয়া বাপের বাড়ি
চলে গেছে কাল।

তারপর আমি তার মান ভাঙ্গানোর জন্য-

আহা- একটু কথা শোন
এই-ধরিয়াছি কান,
এমন ছড়া লিখবোনা আর-
ভাঙো তোমার মান।

আমার কথা শুনে বউয়ের আরও অভিমান, বলে---

কান কেন আজ-
যাহাই তুমি ধরো,
সংসার তোমার করবোনা আর
এখান থেকে সরো।

একটু পরে আমার কাছে এসে বলে--

তবে একটা শর্তে আমি-
যাব তোমার বাড়ি
যদি আমার জন্য কিনে আনো
টুকটুকে লাল শাড়ি।


বউয়ের রাগ ভাঙছে দেখে আমি তো মহা খুশি-

আলতো করে গাল দুটো তার টিপে
বললাম আমি রাজি,

বউ বললো-

আসলে তুমি অনেক মিষ্টি
দুষ্টু একটা পাজি।
............................................

Image source: desimediapoint.com
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩


সরকারি দলের দায়িত্বপ্রাপ্তরা যখন মিডিয়ার সামনে কথা বলেন, তখন তাদের কথায় দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। বাতাবি লেবুর বাম্পার ফলনের খবর পাওয়া যায় শুধু। কিন্তু যখন সমাজের কাছে যাওয়া হয়,... ...বাকিটুকু পড়ুন

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১৬

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ। ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে করা... ...বাকিটুকু পড়ুন

বিজয় দিবস, সংবিধান, পহেলা বৈশাখ, পান্তা-মাছ কিছুই ভালো লাগে না

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪১


ধরুন আপনি একদিন ঘুম থেকে উঠলেন আর সিদ্ধান্ত নিলেন যে আপনার চারপাশের সবকিছুই ভুল। ক্যালেন্ডারের তারিখ ভুল, রান্নাঘরের খাবার ভুল, দেশের সংবিধান ভুল, এমনকি বাইরে যে ঝড়ো হাওয়া বইছে... ...বাকিটুকু পড়ুন

পরীক্ষায় নকল ও বাস্তবতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:১৬



শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের বক্তব্য পরীক্ষায় নকল প্রতিরোধের বিষয়টি গত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। এমনকি সামহো্য়্যারইন ব্লগেও সমালোচনা হয়েছে! বাংলাদেশে স্কুল কলেজ পরীক্ষা সহ... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছেগুলো

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৩৩

ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে যাক।
তোমায় পাওয়ার ইচ্ছে আমার অনিচ্ছেতে থাক।
ইচ্ছেরা সব ছুটি নিয়ে যাক না বহু দূরে।
অনিচ্ছেরা কাছে এলে হতেম ভবঘুরে।
মনের যত গোপন কথা মনের মাঝেই থাক।
ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে... ...বাকিটুকু পড়ুন

×