আমার এখন কি করা উচিত? (হেল্প পোস্ট)
১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ০৩/০১/২০১৯ খ্রি: তারিখে টাঙ্গাইল পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে দিয়েছিলাম। ডেলিভারি টাইপ রেগুলার। ডেলিভারি দেয়ার কথা ছিলো ২৪/০১/২০১৯ খ্রি: তারিখে, যা স্লিপের । কাগজে কলমের কথা বাদই দিলাম। একমাসের মধ্যে যদি পেতাম তবুও নিজেকে সান্ত্বনা দেয়া যেত। প্রায় সাড়ে চার মাস হতে চললো পাসপোর্ট পাবার কোন নামই নেই। একমাস পার হবার পরও যখন পাসপোর্ট পেলাম না তখন ঐ অফিসের একজনের নাম্বারে কথা বলে জানতে পারলাম হেড অফিসে পাসপোর্ট তৈরির মেশিন সমস্যার কারণে লেট হচ্ছে। সে আরো বললো, শুধু আপনার না, আরো অনেকেরই একই সমস্যা। তখন অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস দেখলাম যে প্রসেসিং হচ্ছে। ভাবলাম এটা কোন সমস্যা না, হয়তো হয়ে যাবে। এভাবে গেলো আরো একমাস! কোন পরিবর্তনই দেখলাম না পাসপোর্ট অনলাইন ভেরিফিকেশনে। তাই আর এটা নিয়ে কোথাও যোগাযোগ করিনি। আরো একমাস কেটে গেলো। তিনমাস পর, গত মার্চে আবার অনলাইন স্ট্যাটাস দেখে আমি তো পুরাই শক্ড! পাসপোর্টের অনলাইন স্ট্যাটাস "Pending For Demographic Justification." এই স্ট্যাটাস দেখার পর গেলাম টাঙ্গাইল পাসপোর্ট অফিসে, যেখান থেকে পাসপোর্টের আবেদন করেছি। তারা আমাকে জানালো পাসপোর্ট ডেমোতে আছে! আপনার তথ্যের সাথে আরেকজনের তথ্যের মিল পাওয়া গেছে। বারবার রিকুয়েস্ট করার পর একজন অফিসার আমার ডেলিভারি স্লিপের ফটোকপি রেখে যেতে বললেন। রেখেও আসলাম। দুই সপ্তাহ গত হলো। এখনো সেই একই স্ট্যাটাস!
কেউ কি আমাকে বলবেন এখন আমার কি করা উচিত?
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন