সত্যের পথে থাকবো মোরা,ভালবাসবো ন্যায়কে
অন্যায়কে প্রতিহত করবো,ছিনিয়ে আনবো বিজয়কে।
.
অসত্য আর মিথ্যার ক্ষয়,শুধু সময়ের ব্যাবধানে হয়
সত্যের শক্তি তেজস্বীময়,তার দিপ্তি ফুরাবার নয়।
.
সদা জাগ্রত কল্যানের দিশা,এটা মানবের অদম্য নেশা
সত্য সাধন ভালবাসা পূরন করতে পারে মানবের আশা।
.
ভয়কে যারা জয় করে,ইতিহাসে তাঁরা রয় বেঁচে
সংগ্রামহীন মানব জীবন মূল্যহীন এই ভবে।
.
অর্থ খোঁজো জীবনের,স্মরণ রেখে মরণের
মানব জীবন স্বার্থক হলে চরন হবে বরনের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


