এটিএমে পাওয়া যাচ্ছে এখন মায়ের বুকের দুধ
২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুঃখীত এখানে এটিএম বলতে আসলে টাকা উঠানোর যন্ত্র বা এটিএম বুথকে বোঝানো হয়নি। তবে এখানে এটিএম বলতে যা বোঝানো হয়েছে তা হলো এই এটিএমে আপনি টাকা তুলতে না রালেও এখানে আপনার নবজাতক শিশুর জন্য মাতৃ দুধ তুলতে পারবেন। এর পুরো নাম আমুধম থাইপ্পল মাইয়াম। তামিল ভাষার এ শব্দত্রয়ের অর্থ মাতৃদুগ্ধের কেন্দ্র। সাম্প্রতিক সময়ে ভারতের একটি হাসপাতালে মাতৃদুগ্ধের এই এটিএম চালু হয়েছে। সুস্থ দাতা মায়েদের কাছ থেকে যোগাড় করা দুধ এটিএমের মাধ্যমে বিলি করা হয়।
পুদুচেরির প্রখ্যাত জিপমার হাসপাতালের অধিকর্তা সুভাষ চন্দ্র পারিজা বলছেন প্রতিমাসে প্রায় ১৫০০ শিশু জন্মায় এই হাসপাতালে। তাদের মধ্যে প্রায় ৩০% ই কম ওজন নিয়ে জন্মায়। মায়েদের শারীরিক সমস্যার কারণে সেই অসুস্থ নবজাতকদের মাতৃদুগ্ধ দিতে পারেন না। তাই জিপমার এটিএম এ স্বেচ্ছায় যে কোনও মা ই বাড়তি দুগ্ধ দান করতে পারবেন। সংগৃহীত মাতৃদুগ্ধ প্যাসচুরাইজ করে রেখে দেওয়া হয়।তবে কলকাতার শিশুরোগ এবং নবজাতক বিশেষজ্ঞ সুমিতা সাহা জানান যে মাতৃদুগ্ধ প্যাসচুরাইজ করার প্রয়োজন হয় না। এটি পরিষ্কার বোতলে সাধারণ তাপমাত্রায় ৪ থেকে ৬ ঘণ্টা রাখা যায়।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর...
...বাকিটুকু পড়ুন
সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুন