যেদিন তোমায় দেখেছি আমি
সেদিন ভালবেসেছি চিঠি দিয়ে তোমার কাছে ক্ষমা
চয়ে নিয়েছি ৷৷
যদি তুমি বুঝে সুঝে রাখ আমার কথা
তোমার আমার মিলনেতে থাকবে নাকো বাধা ৷৷
হেন মধু মাখা কথা কোথায় শিখিলে
যাহাতে অন্তরে মোর সুধা বরষিলে
সাবাস লেখনী তব লিখিবার ছটা
হৃদয়ে এ পএ মম রহিবেক আঁটা ৷৷
তব আশা পথ চেয়ে বসে আছি প্রিয়
তব নাম স্মরি মোর আঁখি জল বয়
তুমি যে আমার কত আপন বোঝাব কেমন করে
যদি আমি ভুল বুঝি প্রিয় তুমি ভুল বোঝ না মোরো ৷৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




