somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট জেমস এ গারফিল্ডের খুন হওয়ার কাহিনী

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যুক্তরাস্ট্রের ২০ তম প্রেসিডেন্ট জেমস এ গারফিল্ড, রিপাবলিকান দল থেকে মনোনীত, মাত্র ৪ মাস হল নির্বাচিত হয়েছেন।
তারিখটা ২ রা জুলাই ১৮৮১, সকাল ৯:৩০, প্রেসিডেন্ট সামার ভেকেশনে যাবেন ট্রেনে করে। এসেছেন ওয়াশিংটনের 'বাল্টিমোর এন্ড পটোম্যাক রেলরোড' স্টেশনে। জায়গাটা বর্তমান ওয়াশিংটনের সিক্সথ স্ট্রিট আর কন্সটিটিউশন এভিন্যুর মাঝখানেই। তখনকার ছবি নীচে:


প্রেসিডেন্টের সাথে তার দুই ছেলে জেমস এবং হ্যারিও ছিলেন। এছাড়া তাঁকে বিদায় জানাতে এসেছেন সেক্রেটারী অফ স্টেট ব্লেইন আর সেক্রেটারী অফ ওয়ার রবার্ট টড লিংকন। উল্লেখ্য প্রেসিডেন্টের সাথে কোন দেহরক্ষি ছিলনা, ছিলনা কোন নিরাপত্তা বলয়। আদতে তখন সে রকম কোন সিস্টেমই ছিলনা।
এই সুযোগটা কাজে লাগালেন চার্লস জে গীত্যু নামে এক হতাশাগ্রস্হ যুবক, যিনি তখন স্টেশনে উপস্হিত হয়েছিলেন যুক্তরাস্ট্রের ২০ তম প্রেসিডেন্টকে খুন করবার জন্যই। আততায়ী চার্লস জে গীত্যুর ছবি দেখুন নীচে:


প্রেসিডেন্ট মাত্র স্টেশনের অপেক্ষাগারের দিকে রওয়ানা হয়েছেন আর তখনি গীত্যু খুব কাছ থেকে প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি করেন। গুলি খেয়ে প্রেসিডেন্ট আর্তনাদ করে উঠেন, তখন গীত্যু আবার গুলি করেন। প্রেসিডেন্ট মাটিতে পড়ে যান। যে ধরনের রিভলবার দিয়ে প্রেসিডেন্টকে গুলি করা হয় তার ছবি নীচে:


একটা বুলেট প্রেসিডেন্টের কাধ ছুয়ে যায় আরেকটা গুলি পিঠ দিয়ে ঢুকে পেটের ভিতরে সম্ভবত প্যানক্রিয়াসের কাছে পৌছায়। মনে রাখবেন ঘটনাটা আজ থেকে ১৩২ বছর আগের, তখন বিজ্ঞান এত উন্নত ছিলনা যে বুলেটের নিখুত অবস্হান বের করা যায়। চিকিৎসা শাস্ত্রও এতটা উন্নত ছিলনা যে একটা গুলি সহজেই বের করা যায়, আর এটাই পরে প্রেসিডেন্টের মৃত্যুর কারণ হয়ে দাড়ায়।




যাহোক দ্রুত প্রেসিডেন্ট গারফিল্ডকে বাল্টিমোর এন্ড পটোম্যাক রেলস্টেশনের দোতালায় নেয়া হয় পরে সেখান থেকে হোয়াইট হাউসে নেয়া হয়। সবাই মনে করেছেলেন এই আঘাতে কিছু হবেনা। তবে ঐ দ্বিতীয় বুলেটটা পা্ওয়া যাচ্ছিলনা।

অনেক ডাক্তার ময়লা হাত আর অপরিষ্কার যন্ত্রপাতি দিয়ে পেটের ভিতরে ঐ বুলেট খোজা শুরু করেন। আর এতে করেই মারাত্মক ইনফেকশনে আক্রান্ত হন প্রেসিডেন্ট গারফিল্ড। ইনফেকশন সম্পর্কে ডাক্তারদের কোন ধারনাই ছিলনা মনে হয়। ডাক্তারদের কনফারেন্স নীচে দেখুন:



তখন এসি আবিষ্কার হয়নি আর জুলাই মাসে ওয়াশিংটনে বেশ গরম। ইউএস নেভীর লোকেরা প্রেসিডেন্ট গারফিল্ডের কামরাতে বিশাল একটা বরফের চাইএর উপরে একটা বড় ফ্যান ছেড়ে দিল, এতে সামান্য ঠান্ডায় প্রেসিডেন্ট গারফিল্ড বেশ উপকার পেলেন ।
কিন্তু তার রক্ত বিষাক্ত হয়ে গিয়েছিল আর অন্যান্য নানা উপসর্গে প্রেসিডেন্ট গারফিল্ড আরো দুর্বল হয়ে পড়েন।

চারিদিকের পরিবেশ ভাল করতে আর বিশুদ্ধ বাতাস দেয়ার জন্য প্রেসিডেন্টকে নেয়া হয় নিউ জার্সির এল বেরন নামক জায়গাতে।
সেখানেই আহত হওয়ার প্রায় আশি দিন পর নিউমোনিয়া আর রক্ত বিষাক্ত হওয়ার কারণে যুক্তরাস্ট্রের ২০ তম প্রেসিডেন্ট জেমস এ গারফিল্ড ১৮৮১ সালের ১৯ শে সেপ্টেম্বর সকাল ১০: ৩৫ মিনিটে মারা যান।



অনেকের মতে তখনকার ডাক্তারদের অজ্ঞতা আর গাধামীর জন্য প্রেসিডেন্ট গারফিল্ড মারা যান। ২ য় বুলেট খুজতে গিয়েতো একজন ডাক্তার প্রেসিডেন্টের লিভারই ফুটো করে ফেলেন।
ভাল ডাক্তার থাকলে হয়ত তিনি বাঁচতেন।

এদিকে আততায়ী চার্লস জে গীত্যুর বিচার শুরু হয় ১৮৮১ সালের নভেম্বরে। গীত্যুর ডিফেন্স তাকে পাগল সাব্যস্ত করার বহু চেষ্টা করেন কিন্তু সফল হননি।
২৫ শে জানুয়ারি ১৮৮২ রায়ে তার ফাসীর আদেশ হয়। তিনি রায়ের বিরুদ্ধে আপীল করেন। আপীল অগ্রাহ্য হয় আর ৩০ শে জুন ১৮৮২ সকালে ডিস্ট্রিকট অফ কলম্বিয়াতে তার ফাসীতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। ফাসীর মন্চে যাবার সময় তিনি নাকি গান গাইতে গাইতে মন্চে উঠেন আর জল্লাদের সাথে করমর্দন করেন।

যুক্তরাস্ট্রের পরবর্তি প্রেসিডেন্ট হন গারফিল্ডের সময়কার ভাইস প্রেসিডেন্ট চেষ্টার এ আর্থার, ছবি নীচে:



সুত্র: ইন্টারনেট
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×